দৈনিক উত্তরের নিউজ
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

ডেভিল হান্ট অপারেশন-২: দিনাজপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শাহ আলম গ্রেপ্তার

দিনাজপুরে চলমান ‘ডেভিল হান্ট অপারেশন-২’-এর অংশ হিসেবে দিনাজপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মো. শাহ আলম (৩৯) ওরফে জীবনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নীলফামারী জেলার সৈয়দপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শেখ মো. শাহ আলম দিনাজপুর জেলার কোতয়ালী থানার কাঞ্চন কলোনী এলাকার বাসিন্দা। তিনি সাবেক সিআইপি এবং মৃত আব্দুল আজিজ ও মৃত আনোয়ারা বেগমের সন্তান। তার বর্তমান ঠিকানা ঢাকার তেজগাঁও থানার ফার্মগেট এলাকার মনিপুরি পাড়া বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শেখ শাহ আলমের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ মোট সাতটি জিআর মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি অতীত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার আমলে টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও জানায়, গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সাম্প্রতিক সময়ে পালাতক ফ্যাসিস্টদের সঙ্গে যোগাযোগ রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছিলেন-এমন তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ডেভিল হান্ট অপারেশন-২: দিনাজপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শাহ আলম গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

দিনাজপুরে চলমান ‘ডেভিল হান্ট অপারেশন-২’-এর অংশ হিসেবে দিনাজপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মো. শাহ আলম (৩৯) ওরফে জীবনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নীলফামারী জেলার সৈয়দপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শেখ মো. শাহ আলম দিনাজপুর জেলার কোতয়ালী থানার কাঞ্চন কলোনী এলাকার বাসিন্দা। তিনি সাবেক সিআইপি এবং মৃত আব্দুল আজিজ ও মৃত আনোয়ারা বেগমের সন্তান। তার বর্তমান ঠিকানা ঢাকার তেজগাঁও থানার ফার্মগেট এলাকার মনিপুরি পাড়া বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শেখ শাহ আলমের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ মোট সাতটি জিআর মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি অতীত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার আমলে টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও জানায়, গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সাম্প্রতিক সময়ে পালাতক ফ্যাসিস্টদের সঙ্গে যোগাযোগ রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছিলেন-এমন তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ