দৈনিক উত্তরের নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আনুজানি বরাটুকা এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, হত্যাচেষ্টা, গুরুতর জখম, ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী আনুজানি বরাটুকা গ্রামের বাসিন্দা মো. আব্দুন নূর (৬৩)। এজাহারে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে বিরোধ চলে আসছিল। গত ১ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে আলীগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আনুজানি জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে কয়েকজন অভিযুক্ত তার পথরোধ করে। পরে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তদের ডাকচিৎকারে আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে বাদী এবং তাকে রক্ষা করতে এগিয়ে আসা ব্যক্তিদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হলে প্রথমে ছাতক ২০ শয্যা হাসপাতাল এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাদীর অভিযোগ, হামলার সময় তার শার্টের পকেট থেকে একটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটির আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। এছাড়া মামলা করলে প্রাণে হত্যা, লাশ গুম এবং বাড়িঘরে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ৪ আগস্ট ছাতক থানায় মামলা নং-০৮ (বার্ষিক নং-২২৭) রুজু করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৫০৬(২) ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ মো. মিরাজ আহমেদ বলেন, “ঘটনার বিষয়ে মামলা রুজু হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আনুজানি বরাটুকা এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, হত্যাচেষ্টা, গুরুতর জখম, ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী আনুজানি বরাটুকা গ্রামের বাসিন্দা মো. আব্দুন নূর (৬৩)। এজাহারে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে বিরোধ চলে আসছিল। গত ১ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে আলীগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আনুজানি জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে কয়েকজন অভিযুক্ত তার পথরোধ করে। পরে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তদের ডাকচিৎকারে আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে বাদী এবং তাকে রক্ষা করতে এগিয়ে আসা ব্যক্তিদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হলে প্রথমে ছাতক ২০ শয্যা হাসপাতাল এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাদীর অভিযোগ, হামলার সময় তার শার্টের পকেট থেকে একটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটির আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। এছাড়া মামলা করলে প্রাণে হত্যা, লাশ গুম এবং বাড়িঘরে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ৪ আগস্ট ছাতক থানায় মামলা নং-০৮ (বার্ষিক নং-২২৭) রুজু করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৫০৬(২) ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ মো. মিরাজ আহমেদ বলেন, “ঘটনার বিষয়ে মামলা রুজু হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ