ভারতের বেঙ্গালুরুতে প্রকাশ্য দিবালোকে একদল দুর্বৃত্ত সরকারি কর কর্মকর্তার পরিচয় দিয়ে ৩০ মিনিটের মধ্যে ৯ কোটি টাকা লুট করে পালিয়েছে। এই ঘটনাটি ঘটেছে সিএমএস ক্যাশ ম্যানেজমেন্টের একটি গাড়ির ওপর, যেটিতে এইচডিএফসি ব্যাংক থেকে তোলা নগদ অর্থ ছিল।
পুলিশ জানিয়েছে, ওই গাড়িতে তিনটি ব্যাংকের নগদ অর্থ ছিল, যা এটিএম বুথে সরবরাহের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির চালকসহ আরও কর্মীরা থাকলেও তারা ডাকাত দলের প্রতারণা শনাক্ত করতে পারেনি, কারণ ডাকাতরা সরকারি কর কর্মকর্তার ছদ্মবেশ ধারণ করেছিল।
ডাকাতির সময় তারা গাড়ির কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার কথা বলে তাদের হাত-পা বেঁধে রাস্তায় ফেলে দেয়। এই দ্রুত ও পরিকল্পিত কাজটি করতে ডাকাতদের সময় লেগেছে মাত্র ৩০ মিনিট।
পুলিশ পুরো শহরজুড়ে তল্লাশি চালিয়ে ইতোমধ্যে সিসিটিভি ফুটেজের সাহায্যে দুজনকে শনাক্ত করেছে। তাদের ধারণা, ওই দুজন এই অর্থ ডাকাতির সঙ্গে জড়িত। অপর আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
বাংলাদেশে ভূমিকম্পের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে
এই লুটপাটের ঘটনায় বেঙ্গালুরু শহরের জনগণ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং পুলিশের প্রতি দ্রুত আসামিদের গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন