মাদারীপুর জেলার জাজিরা উপজেলার এক ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পত্তি দখল এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির অভিযোগ তুলে স্থানীয় সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনকারী মো. মজিবর মাদবর ওরফে মজিবর বানিয়া জানান, তিনি জাজিরা উপজেলার বিক্রোলনএলাকার স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। তার মালিকানাধীন একাধিক দোকানঘর ও জমি স্থানীয় একটি প্রভাবশালী চক্র জোরপূর্বক দখল করে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত আগস্ট মাসে রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি সংঘবদ্ধ গোষ্ঠী তার সম্পত্তির ওপর হামলা চালায় এবং দোকানঘর ভেঙে দখল করে নেয়। এ ঘটনায় তিনি চারজনকে অভিযুক্ত করেছেন, যাদের মধ্যে রয়েছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতারা। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তারা প্রভাব খাটিয়ে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মজিবর মাদবর দাবি করেন, শুধু সম্পত্তি দখলই নয়, তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে তাকে এলাকা ছাড়া করা হয়েছে। বর্তমানে তিনি এলাকায় গেলে প্রাণনাশের হুমকির মুখে পড়ছেন বলেও অভিযোগ করেন। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের কিছু ব্যক্তির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অভিযোগে বলা হয়, জাজিরা উপজেলার এক কর্মকর্তার নাম ব্যবহার করে অভিযুক্তরা এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় তিনি তার দখলকৃত সম্পত্তি পুনরুদ্ধার, মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। এই অসৎ কর্মকান্ডে কলকাঠি নারছেন স্থানীয় চেয়ারম্যান মুজিবর মাতবর চেয়ারম্যান। বিগত আওয়ামী লীগ সরকার আমলে মুজিব মাতবর এলাকাটি তার দখলে রাখিয়া নানা অপকর্ম করে ছিল। ৫ই আগষ্ট ২০২৪ইং রাজনৈতিক পথ পরিবর্তনের সুযোগে রাতা রাতি আওয়ামী লীগ বাদ দিয়ে ক্ষমতাশীন দলের নাম ভাঙ্গাইয়া সন্ত্রাসী চাদা বাজী করে আসছে। বি কে নগর ইউনিয়নটি তার হাতের মুঠোয় রাখিয়া জনগনের স্বার্থ বিরধী কাজ করিয়াছে। ১১ ফেব্রুয়ারী ২০২৬ইং জাজিরা সাবেক ইউপি চেয়ারম্যান এর বাড়ীতে যৌথ অভিজযান, দেশীয় অস্ত্রসহ দম্পতি গ্রেফতার। মজিবর মাতবর সাবেক চেয়ারম্যান এর বিশাল সন্ত্রাসী বাহিনি রয়েছে, ইলিয়াস মাতবর, আব্দুল জলিল শিকদার ও আরও অনেকে। আওয়ামী লীগ সরকারের আমলে লুট পাট করার পরেও এখনো ধারা ছোয়ার বাহিরে এই সন্ত্রসী বাহিনির নেতা গ্রেপ্তার হচ্ছেনা কাদের খুটির জোরে মোঃ মজিবর রহমান মাতবর ওরুফে বানিয়া বলেন বি কে নগর নিজ জন্ম ভূমিতে মজিব মতবর চেয়ারম্যান এর অত্যাচারে থাকতে পারে না। যোদি এলাকায় থাকতে হয় তহলে মজিব মাতবরকে চাদা দিয়ে থাকতে হবে। সরকার চাদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সারাদেশে প্রশংসিনিয়। অথচ জাজিরা বি কে নগরে তাহা বাস্তবায়োন হচ্ছে না। মজিব মাতবর চেয়ারম্যান কে চাদা না দেওয়ায় ভুক্ত ভুগি মজিবর মাতবর ওরফে বানিয়া ও তার পরিবার কে আওয়ামী লীগ এর লোক বানায়ে ও মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া কারেন। তবে স্থানীয় সচেতন মহল বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।