দৈনিক উত্তরের নিউজ
আপডেট : সোমবার, ২২ জুন ২০২৬

খানসামায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা

নবীন বরণে ব্যতিক্রমী উদ্যোগ বিএইউএসটি এআইএস বিভাগের

দায়িত্ব থেকে পদত্যাগ, কারণ জানালেন ভারতের শিক্ষামন্ত্রী

বেরোবির  লাইব্রেরীর ওয়াসরুম, গ্যারেজ ও আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ছাত্রদল নেতা মাসুদের নেতৃত্বে স্মারকলিপি প্রদান

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন বেরোবি শিক্ষক

বেরোবিতে দীর্ঘদিন বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও  অনিয়ম তদন্তের দাবি

বেরোবিতে পদোন্নতির দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি:উপাচার্যকে ব্যর্থ প্রশাসক ঘোষণা

জবি উপাচার্যকে বিতর্কিত করতে সক্রিয় একটি মহল

জবি উপাচার্যকে বিতর্কিত করতে সক্রিয় একটি মহল

বেরোবিতে দীর্ঘদিন বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও অনিয়ম তদন্তের দাবি

বেরোবিতে দীর্ঘদিন বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও  অনিয়ম তদন্তের দাবি

বেরোবিতে বঞ্চিত কর্মকর্তাদের বঞ্চনা দূর ও অনিয়ম তদন্তের দাবি

 ​জুলাই-পরবর্তী সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কিছু কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদোন্নতি, আপগ্রেডেশন এবং অন্যান্য প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যৌক্তিক সমাধানের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছেন।​রবিবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর দেওয়া স্মারকলিপিতে কর্মকর্তারা উল্লেখ করেন, পূর্ববর্তী প্রশাসনের সময় কিছু কর্মকর্তাকে টার্গেট করে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, যার ফলে তারা ৭ থেকে ১৫ বছর পর্যন্ত কর্মজীবনে বৈষম্যের শিকার হয়েছেন। তারা দাবি করেন, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।​স্মারকলিপিতে আরও বলা হয়, জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ভিডিও ও স্থিরচিত্রে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রশ্নে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পদক্ষেপ নেওয়া হলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই। এছাড়া গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের পক্ষ থেকে একটি আবেদন করা হলেও প্রশাসন এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে অভিযোগ করা হয়।​স্মারকলিপিতে কর্মকর্তারা জুলাই-পূর্ববর্তী সকল অনিয়মের তদন্ত, বঞ্চিত কর্মকর্তাদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করে কর্মক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।​

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বেরোবিতে দীর্ঘদিন বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও অনিয়ম তদন্তের দাবি

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

বেরোবিতে বঞ্চিত কর্মকর্তাদের বঞ্চনা দূর ও অনিয়ম তদন্তের দাবি

 ​জুলাই-পরবর্তী সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কিছু কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদোন্নতি, আপগ্রেডেশন এবং অন্যান্য প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যৌক্তিক সমাধানের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছেন।​রবিবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর দেওয়া স্মারকলিপিতে কর্মকর্তারা উল্লেখ করেন, পূর্ববর্তী প্রশাসনের সময় কিছু কর্মকর্তাকে টার্গেট করে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, যার ফলে তারা ৭ থেকে ১৫ বছর পর্যন্ত কর্মজীবনে বৈষম্যের শিকার হয়েছেন। তারা দাবি করেন, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।​স্মারকলিপিতে আরও বলা হয়, জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ভিডিও ও স্থিরচিত্রে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রশ্নে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পদক্ষেপ নেওয়া হলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই। এছাড়া গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের পক্ষ থেকে একটি আবেদন করা হলেও প্রশাসন এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে অভিযোগ করা হয়।​স্মারকলিপিতে কর্মকর্তারা জুলাই-পূর্ববর্তী সকল অনিয়মের তদন্ত, বঞ্চিত কর্মকর্তাদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করে কর্মক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।​

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ