দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বদলগাছী–

মহাদেবপুরের ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার প্রাথীদের নিয়ে জামায়াতের প্রশিক্ষণ কর্শালা।

নওগাঁর বদলগাছী  উপজেলা ও মহাদেবপুর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ২৬ সেপ্টেম্বর সকাল ৯টায় মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’—স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মশালায় দুই উপজেলার চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী পরিচালক, রাজশাহী অঞ্চলের অধ্যাপক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির খ. ম. আব্দুর রাকিব।

মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন মো. খবিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্মপরিষদ সদস্য। কর্মশালায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা শাখার আসন পরিচালক ও কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. রফিকুল ইসলাম বলেন, জনপ্রতিনিধিত্ব কোনো ভোগের বিষয় নয়; এটি জনগণের দেওয়া একটি আমানত। চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হলে দলীয় ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের সেবা করতে হবে। এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের অধিকার নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের সততা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধিদের দুর্নীতি ও অনিয়ম থেকে দূরে থাকতে হবে এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সব মানুষের প্রতি সমান আচরণ ও সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মশালায় প্রার্থীদের জনপ্রতিনিধির দায়িত্ব-কর্তব্য, জনসেবা, নৈতিকতা ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।এসময়  বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান প্রার্থী মাওলানা আনিসুর রহমান, পাহাড় পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান , বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম  সহ অনেকেই উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মহাদেবপুরের ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার প্রাথীদের নিয়ে জামায়াতের প্রশিক্ষণ কর্শালা।

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছী  উপজেলা ও মহাদেবপুর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ২৬ সেপ্টেম্বর সকাল ৯টায় মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’—স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মশালায় দুই উপজেলার চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী পরিচালক, রাজশাহী অঞ্চলের অধ্যাপক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির খ. ম. আব্দুর রাকিব।

মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন মো. খবিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্মপরিষদ সদস্য। কর্মশালায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা শাখার আসন পরিচালক ও কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. রফিকুল ইসলাম বলেন, জনপ্রতিনিধিত্ব কোনো ভোগের বিষয় নয়; এটি জনগণের দেওয়া একটি আমানত। চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হলে দলীয় ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের সেবা করতে হবে। এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের অধিকার নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের সততা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধিদের দুর্নীতি ও অনিয়ম থেকে দূরে থাকতে হবে এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সব মানুষের প্রতি সমান আচরণ ও সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মশালায় প্রার্থীদের জনপ্রতিনিধির দায়িত্ব-কর্তব্য, জনসেবা, নৈতিকতা ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।এসময়  বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান প্রার্থী মাওলানা আনিসুর রহমান, পাহাড় পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান , বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম  সহ অনেকেই উপস্থিত ছিলেন। 

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ