দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বীরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুসিয়ারী ।

চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন এর মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন বিএনপির মির্জা ফয়সল আমীন

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন বিএনপির মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন বিএনপির মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন মনোনয়নপত্র দাখিল করেছেন।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচন কার্যালয় এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মনোনয়নপত্র দাখিল শেষে মির্জা ফয়সল আমীন বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান। নির্বাচনে তিনি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।এর আগে গত ২০ সেপ্টেম্বর বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন।

অন্যদিকে, ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনও মনোনয়নপত্র দাখিল করেছেন।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে এ আসনের উপনির্বাচনের প্রচার-প্রচারণা ও রাজনৈতিক কর্মকাণ্ড আরও দৃশ্যমান হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন বিএনপির মির্জা ফয়সল আমীন

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন মনোনয়নপত্র দাখিল করেছেন।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচন কার্যালয় এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মনোনয়নপত্র দাখিল শেষে মির্জা ফয়সল আমীন বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান। নির্বাচনে তিনি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।এর আগে গত ২০ সেপ্টেম্বর বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন।

অন্যদিকে, ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনও মনোনয়নপত্র দাখিল করেছেন।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে এ আসনের উপনির্বাচনের প্রচার-প্রচারণা ও রাজনৈতিক কর্মকাণ্ড আরও দৃশ্যমান হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ