দৈনিক উত্তরের নিউজ
আপডেট : সোমবার, ০৮ জুন ২০২৬

দায়িত্ব থেকে পদত্যাগ, কারণ জানালেন ভারতের শিক্ষামন্ত্রী

বেরোবির  লাইব্রেরীর ওয়াসরুম, গ্যারেজ ও আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ছাত্রদল নেতা মাসুদের নেতৃত্বে স্মারকলিপি প্রদান

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন বেরোবি শিক্ষক

বেরোবিতে দীর্ঘদিন বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও  অনিয়ম তদন্তের দাবি

বেরোবিতে পদোন্নতির দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি:উপাচার্যকে ব্যর্থ প্রশাসক ঘোষণা

জবি উপাচার্যকে বিতর্কিত করতে সক্রিয় একটি মহল

নওগাঁয় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী

বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, জবি শাখার মৌন মিছিল

বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, জবি শাখার মৌন মিছিল

বেরোবিতে পদোন্নতির দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি:উপাচার্যকে ব্যর্থ প্রশাসক ঘোষণা

বেরোবিতে পদোন্নতির দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি:উপাচার্যকে ব্যর্থ প্রশাসক ঘোষণা

পদোন্নতি ও আপগ্রেডেশন সংক্রান্ত দীর্ঘদিনের বৈষম্য, প্রহসন ও হয়রানির অভিযোগ তুলে আবারও কর্মবিরতির ডাক দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মরত কর্মকর্তারা।আন্দোলনের এক পর্যায়ে উপাচার্যের সাথে আন্দোলরত কর্মকর্তাদের একটা জরুরী মিটিং হয়। মিটিং চলাকালে কর্মকর্তাদের সাথে উপাচার্যের বাক বিতন্ডা হয়। এ সময় কর্মকর্তারা উপাচার্য কে ব্যর্থ প্রশাসক হিসেবে ঘোষণা করে। 

সোমবার (৮জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন কর্মকর্তারা। 

কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলা বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, গণিত বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. আনোয়ার হোসেন, মার্কেটিং বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম, প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. আহসানুল হাবিব, একাডেমিক শাখার সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. মনজুরুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. হাসিবুল আহসান, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার মোছা. খালিদা আক্তার, লোকপ্রশাসন বিভাগের সহকারী রেজিস্ট্রার ফজলুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. মমিনুল ইসলাম এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী রেজিস্ট্রার শাপলা রানী সরকার।

এ সময় অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া একাডেমিক শাখার সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. মনজুরুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আপগ্রেডেশন বোর্ড গঠনের আশ্বাস পেয়ে আসছি, কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। উপাচার্যের কথার প্রতি আস্থা রেখে অপেক্ষা করেছি। বারবার সময় দেওয়া হলেও বোর্ড সম্পন্ন করা হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত সমাধানের চেষ্টা করেও কোনো অগ্রগতি না হওয়ায় আমরা বাধ্য হয়ে কর্মবিরতির কর্মসূচি পালন করছি।”

পদোন্নতি ও আপগ্রেডেশনে বৈষম্যের অভিযোগ তুলে আন্দোলনরত কর্মকর্তারা বলেন, অতীতে একই নীতিমালার আওতায় তাদের মধ্যে কয়েকজনকে বঞ্চিত রেখে সপ্তম গ্রেড থেকে পঞ্চম গ্রেডে ডেপুটি রেজিস্ট্রার বা সমস্কেলের পদে আপগ্রেডেশন দেওয়া হয়েছে। যাদের পদোন্নতি দেওয়া হয়েছে, তাদের অনেকেই চাকরিতে যোগদানের তারিখের দিক থেকে আন্দোলনরত অনেক কর্মকর্তার তুলনায় জুনিয়র ছিলেন। ফলে একই গ্রেডে কর্মরত কর্মকর্তাদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এ বৈষম্য দূর করে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি ও আপগ্রেডেশন নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় তারা কর্মবিরতিসহ আন্দোলনের কর্মসূচি অব্যাহত রাখতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, পদোন্নতি ও আপগ্রেডেশন সংক্রান্ত বৈষম্য নিরসনের দাবিতে গত ২১ মে প্রথম দফায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। সে সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আপগ্রেডেশন বোর্ড সম্পন্ন করার আশ্বাস দেওয়া হলে তারা কর্মসূচি স্থগিত করেন। তবে নির্ধারিত সময়ের মধ্যেও দাবির বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় পুনরায় কর্মবিরতির কর্মসূচি পালন করছেন তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বেরোবিতে পদোন্নতির দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি:উপাচার্যকে ব্যর্থ প্রশাসক ঘোষণা

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ