দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

নবীন বরণে ব্যতিক্রমী উদ্যোগ বিএইউএসটি এআইএস বিভাগের

দায়িত্ব থেকে পদত্যাগ, কারণ জানালেন ভারতের শিক্ষামন্ত্রী

বেরোবির  লাইব্রেরীর ওয়াসরুম, গ্যারেজ ও আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ছাত্রদল নেতা মাসুদের নেতৃত্বে স্মারকলিপি প্রদান

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন বেরোবি শিক্ষক

বেরোবিতে দীর্ঘদিন বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও  অনিয়ম তদন্তের দাবি

বেরোবিতে পদোন্নতির দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি:উপাচার্যকে ব্যর্থ প্রশাসক ঘোষণা

জবি উপাচার্যকে বিতর্কিত করতে সক্রিয় একটি মহল

নওগাঁয় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী

নওগাঁয় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী

নবীন বরণে ব্যতিক্রমী উদ্যোগ বিএইউএসটি এআইএস বিভাগের

নবীন বরণে ব্যতিক্রমী উদ্যোগ বিএইউএসটি এআইএস বিভাগের

,নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ব্যতিক্রমী ও সৃজনশীল আয়োজন করেছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর-এর একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ। নবীন বরণ উপলক্ষে সেমিনার, ফুলেল শুভেচ্ছা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

 মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিএইউএসটি একাউন্টিং ক্লাব-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহ্ আলম। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারমিন আক্তার মিতু, এসিএ, ম্যানেজার, ইন্টার্নাল অডিট ডিপার্টমেন্ট, ব্র্যাক, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইএস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম। 

সেমিনারে “ফ্রম একাউন্টিং এডুকেশন টু প্রফেশনাল এক্সেলেন্সঃ অপরচুনিটিজ, স্কিলস অ্যান্ড ক্যারিয়ার গ্রোথ” শীর্ষক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে একাউন্টিং শিক্ষার্থীদের পেশাগত জীবনে সফলতার জন্য প্রয়োজনীয় দক্ষতা, কর্মক্ষেত্রের সুযোগ, ক্যারিয়ার পরিকল্পনা এবং একাডেমিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়। 

সেমিনার শেষে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ শামীম রেজা, পিএইচডি (অবঃ), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার, পিবিজিএম (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, বিজিওএম, পিএসসি (অবঃ), ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহ্ আলম সহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।

নবীন বরণকে আরও অর্থবহ ও পরিবেশবান্ধব করতে গত ৬ সেপ্টেম্বর বিএইউএসটি ক্যাম্পাসে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি নিজ হাতে একটি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এআইএস বিভাগের ৫৫ জন নবীন শিক্ষার্থীর প্রত্যেকে একটি করে বৃক্ষ রোপণ করেন।

 শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, ক্যাম্পাস সবুজায়ন এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের বার্তা তুলে ধরা হয়। নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনাকে স্মরণীয় করে রাখার পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীলতার চর্চা গড়ে তোলাই ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। বৃক্ষরোপণ কর্মসূচিটি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর স্পন্সরে অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, নবীন শিক্ষার্থীদের শুধু আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়াই নয়; বরং তাদের মধ্যে পেশাগত দক্ষতা, ক্যারিয়ার সচেতনতা, নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সংরক্ষণের মানসিকতা গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সেমিনার, নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণের সমন্বয়ে আয়োজিত এ ব্যতিক্রমী উদ্যোগ নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনাকে আনন্দময়, শিক্ষণীয় ও স্মরণীয় করে তোলে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নবীন বরণে ব্যতিক্রমী উদ্যোগ বিএইউএসটি এআইএস বিভাগের

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ