দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৫ শিক্ষার্থী দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুনে দগ্ধ হয়েছে পাঁচ ছাত্রী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাশীপুর হাজীপাড়া মাহেলা খাতুন মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধ পাঁচ শিক্ষার্থী হলেন, লামিয়া (১২), আসিয়া (৮), সুমাইয়া (১৩), জিকরি (১২) ও আতিয়া (১২)

তাদের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যায় কয়েকজন শিক্ষার্থী মাদ্রাসার চারতলা ভবনের ছাদে খেলতে যায়। এ সময় তারা খাওয়ার জন্য সঙ্গে আখ নিয়ে যায়। মাদ্রাসার ছাদের ওপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তার চলে গেছে।

ধারণা করা হচ্ছে, আখ খাওয়ার সময় অসাবধানতাবশত একটি আখ বিদ্যুতের তারের সংস্পর্শে এলে বিকট শব্দে স্পার্ক হয়ে আগুন ধরে যায়। এতে ছাদে থাকা পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়। পরে মাদ্রাসার শিক্ষক ও আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মোরশেদ উল আলম খান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদ্রাসা থেকে পাঁচজন দগ্ধ রোগীকে হাসপাতালে আনা হয়। তাদের ব্যথানাশক ইনজেকশন, স্যালাইন ও অক্সিজেন দেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

তিনি বলেন, দগ্ধ পাঁচ ছাত্রীর মধ্যে চারজনের শরীরের ৫০ থেকে ৬০ শতাংশ পুড়ে গেছে। অপর একজনের তুলনামূলক কম পুড়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করা ফতুল্লা বিসিক ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হালিম বলেন, চারতলা মাদ্রাসার ছাদে খেলতে যাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে কাঁচপাতাযুক্ত আখ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আখ খাওয়ার সময় সেটি ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে স্পার্ক হয়ে আগুন ধরে যায়। এতে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়।

তিনি আরও বলেন, ভবনের নিচতলার গ্রাউন্ড ফ্লোরে গ্যাসের রাইজার ছিল। সেখানেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদে বিদ্যুতের স্পার্কের সময় লিকেজ থেকে গ্যাসের রাইজারে বিস্ফোরণ ঘটে। তবে গ্রাউন্ড ফ্লোরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৫ শিক্ষার্থী দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ