দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

দায়িত্ব থেকে পদত্যাগ, কারণ জানালেন ভারতের শিক্ষামন্ত্রী

বেরোবির  লাইব্রেরীর ওয়াসরুম, গ্যারেজ ও আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ছাত্রদল নেতা মাসুদের নেতৃত্বে স্মারকলিপি প্রদান

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন বেরোবি শিক্ষক

বেরোবিতে দীর্ঘদিন বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও  অনিয়ম তদন্তের দাবি

বেরোবিতে পদোন্নতির দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি:উপাচার্যকে ব্যর্থ প্রশাসক ঘোষণা

জবি উপাচার্যকে বিতর্কিত করতে সক্রিয় একটি মহল

নওগাঁয় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী

বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, জবি শাখার মৌন মিছিল

জকসুর উদ্যোগে জবিতে দুদিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর উদ্যোগে এবং এডুমেক্স কনসালটেন্টসি-এর আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার ২০২৬’।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২১ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর বিজ্ঞান অনুষদ মাঠে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলাটি অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ এবং স্কলারশিপ বিষয়ে সরাসরি পরামর্শ দেওয়া হবে।

পরদিন ২২ এপ্রিল ২০২৬ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজন করা হবে আন্তর্জাতিক শিক্ষা সেমিনার। সেখানে উচ্চশিক্ষার বিভিন্ন দিক, আবেদন প্রক্রিয়া এবং বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

জকসু নেতারা জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিনামূল্যে ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং সেশনে অংশ নিতে পারবেন। এছাড়া ১০০টিরও বেশি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ, সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা এবং অন-স্পট অ্যাপ্লিকেশন ও প্রোফাইল অ্যাসেসমেন্ট সুবিধা থাকবে।

বিশেষ আকর্ষণ হিসেবে ৩০০ জনের বেশি শিক্ষার্থীকে জকসুর উদ্যোগে এডুম্যাক্সের আইএলটিএস কোর্স বিনামূল্যে প্রদান করা হবে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইবরাহীম খলিল জানান, এই এক্সপোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয় নির্বাচন, স্কলারশিপ এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পাবে। তিনি আরও জানান,সেমিনার পরবর্তী সময়ে প্লেসমেন্ট এক্সামের মাধ্যমে ৩০০+ শিক্ষার্থীকে  আইএলটিএস এর সুযোগ দেওয়া হবে। 

শিক্ষার্থীরা ২০০০ টাকা জামানত দিয়ে কোর্স করতে পারবেন। যে সকল শিক্ষার্থী ৯০% ক্লাসে উপস্থিত থাকবেন এবং মক টেস্টে  ৬ বা তার বেশি স্কোর অর্জন করতে পারবে, সে সকল শিক্ষার্থীরা তাদের ফি ফেরত পাবেন এবং পরবর্তী ধাপে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

আগ্রহী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আয়োজকরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

জকসুর উদ্যোগে জবিতে দুদিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ