দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বাস-কনটেইনারের ভয়াবহ সংঘর্ষে পথচারীর মর্মান্তিক মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২৩ অক্টোবর বুধবার সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রিজ এলাকায় ঢাকাগামী 'ওয়েলকাম পরিবহন' (ঢাকা মেট্রো ব-১২-৪০৭৯)-এর সাথে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী একটি অজ্ঞাত কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মহাসড়ক দিয়ে হেঁটে যাওয়া পথচারী আকরাম বিশ্বাস দুই গাড়ির চাপায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাস ও কন্টেইনারের সংঘর্ষের সময় পথচারী নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বাস-কনটেইনারের ভয়াবহ সংঘর্ষে পথচারীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২৩ অক্টোবর বুধবার সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রিজ এলাকায় ঢাকাগামী 'ওয়েলকাম পরিবহন' (ঢাকা মেট্রো ব-১২-৪০৭৯)-এর সাথে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী একটি অজ্ঞাত কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মহাসড়ক দিয়ে হেঁটে যাওয়া পথচারী আকরাম বিশ্বাস দুই গাড়ির চাপায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাস ও কন্টেইনারের সংঘর্ষের সময় পথচারী নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ