আগামী বছরের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রবিবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য
জানান।
ইসি মাছউদ বলেন, এর আগে ১২ নভেম্বর থেকে ইউপি নির্বাচনের ভোট শুরু করার প্রাথমিক পরিকল্পনা ছিল। তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং শিক্ষকদের নির্বাচনি দায়িত্ব পালনের বিষয় বিবেচনায় নিয়ে ওই সময়ে ভোট আয়োজনের পরিকল্পনা থেকে সরে আসছে কমিশন।
তিনি জানান, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জানুয়ারিতে নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে।
এর আগে নির্বাচন কমিশন নভেম্বরের মাঝামাঝি থেকে কয়েক ধাপে ইউপি নির্বাচন আয়োজনের একটি প্রাথমিক পরিকল্পনা করেছিল। তবে সেই সময়সূচি চূড়ান্ত ছিল না এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত ও প্রস্তুতির বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল কমিশন।
এদিকে, স্থানীয় নির্বাচন সামনে রেখে ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির নির্ধারিত সংলাপও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ইসি মাছউদ। এর আগে ওই তিন দিনে দলগুলোর সঙ্গে ধাপে ধাপে আলোচনার পরিকল্পনার কথা জানিয়েছিল কমিশন।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন