দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

একবার জ্বালানি লোড করলেই বিদ্যুৎ উৎপাদন হবে দেড় বছর

পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে যাত্রা শুরু করল বাংলাদেশ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম ইউনিটের চুল্লিতে বসানো হলো ইউরেনিয়াম। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হচ্ছে বাংলাদেশ। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টরে ইউরেনিয়াম স্থাপনের মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ খাতে যুক্ত হলো নতুন সম্ভাবনা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে রূপপুর প্রকল্প এলাকায় এক অনাড়ম্বপূর্ণ অনুষ্ঠানে জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সরাসরি ও ভার্চুয়ালি দেশ-বিদেশের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

কেন্দ্রটি চালু হলে এর সম্ভাব্য আয়ুষ্কাল হবে প্রায় ৬০ বছর। এই সময়জুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামত নিশ্চিত করা গেলে কেন্দ্রটির কার্যক্রম আরও ৩০ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। ফলে সব মিলিয়ে প্রায় ৯০ বছর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহে সক্ষম হতে পারে এই প্রকল্প।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে বিক্রিয়া সম্পন্ন করতে মোট ১৬৩টি ইউরেনিয়াম বান্ডেলের প্রয়োজন হবে। প্রতিটি বান্ডেলে ১৫টি করে ইউরেনিয়াম প্লেটসমৃদ্ধ রড রয়েছে। এরই মধ্যে বাংলাদেশ মোট ১৬৮টি বান্ডেল সংগ্রহ করেছে—যার মধ্যে ১৬৩টি চুল্লিতে ব্যবহার করা হবে এবং বাকি ৫টি সংরক্ষিত থাকবে।

সবগুলো বান্ডেল চুল্লিতে স্থাপন করতে প্রায় ৪০ থেকে ৪৫ দিন সময় লাগবে। এই প্রক্রিয়া শেষ হলে নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজনের মাধ্যমে তাপ উৎপন্ন হবে। সেই তাপে পানি বাষ্পে রূপান্তরিত হয়ে টারবাইন ঘোরাবে, আর টারবাইনের মাধ্যমেই উৎপাদিত হবে বিদ্যুৎ।

একবার জ্বালানি লোড করার পর তা দিয়ে টানা প্রায় দেড় বছর বিদ্যুৎ উৎপাদন সম্ভব। ফলে তেল, গ্যাস বা কয়লার মতো নিয়মিত জ্বালানি আমদানির প্রয়োজন পড়ে না। দেড় বছর পর সম্পূর্ণ জ্বালানি একসঙ্গে পরিবর্তন না করে ধাপে ধাপে এক-তৃতীয়াংশ করে বদলালেই কার্যক্রম চালু রাখা যায়।

জ্বালানি লোডিংয়ের পরেও শতাধিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে হবে। সব ধাপ সফলভাবে পার হলে কয়েক মাস পর ধাপে ধাপে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে। রূপপুরের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

একবার জ্বালানি লোড করলেই বিদ্যুৎ উৎপাদন হবে দেড় বছর

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ