দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

পালংখালী অ্যালফাবেট কিটস্ স্কুলে বৈশাখী উল্লাস: মেলা ও বর্ণিল আয়োজনে বরণ ১৪৩৩।

‎উৎসবমুখর পরিবেশ আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের মধ্য দিয়ে পালংখালী অ্যালফাবেট কিটস্ স্কুলে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ ও বৈশাখী মেলা ২০২৬। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকা থেকে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎পহেলা বৈশাখ উপলক্ষে স্কুল প্রাঙ্গণ সাজানো হয়েছিল নতুন সাজে। ছোট ছোট শিক্ষার্থীদের রঙিন পোশাক, আলপনা এবং বৈশাখী সাজে পুরো এলাকা এক উৎসবের নগরীতে পরিণত হয়। আয়োজনের মূল আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী বৈশাখী মেলা, যেখানে লোকজ সংস্কৃতি ও বাঙালির পুরনো ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়।

‎অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক কামরান আলী চৌধুরী সোহান নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আয়োজনের সূচনা করেন। প্রতিষ্ঠানের পরিচালক হাকিম আলী চৌধুরীর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালকবৃন্দ, সকল শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক অভিভাবক। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মেলার আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

‎মেলার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল বৈশাখী নৃত্য , হলা, লাঠি খেলার প্রদর্শনী , বলি খেলা, পিঠা উৎসব, অভিভাবকদের নিয়ে প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

‎পরিশেষে, সকলের জন্য মঙ্গল ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

পালংখালী অ্যালফাবেট কিটস্ স্কুলে বৈশাখী উল্লাস: মেলা ও বর্ণিল আয়োজনে বরণ ১৪৩৩।

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

‎উৎসবমুখর পরিবেশ আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের মধ্য দিয়ে পালংখালী অ্যালফাবেট কিটস্ স্কুলে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ ও বৈশাখী মেলা ২০২৬। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকা থেকে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎পহেলা বৈশাখ উপলক্ষে স্কুল প্রাঙ্গণ সাজানো হয়েছিল নতুন সাজে। ছোট ছোট শিক্ষার্থীদের রঙিন পোশাক, আলপনা এবং বৈশাখী সাজে পুরো এলাকা এক উৎসবের নগরীতে পরিণত হয়। আয়োজনের মূল আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী বৈশাখী মেলা, যেখানে লোকজ সংস্কৃতি ও বাঙালির পুরনো ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়।

‎অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক কামরান আলী চৌধুরী সোহান নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আয়োজনের সূচনা করেন। প্রতিষ্ঠানের পরিচালক হাকিম আলী চৌধুরীর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালকবৃন্দ, সকল শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক অভিভাবক। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মেলার আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

‎মেলার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল বৈশাখী নৃত্য , হলা, লাঠি খেলার প্রদর্শনী , বলি খেলা, পিঠা উৎসব, অভিভাবকদের নিয়ে প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

‎পরিশেষে, সকলের জন্য মঙ্গল ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ