দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই নতুন সরকারের প্রথম ‘এসিড টেস্ট’: হাফিজুর রহমান বাবলা

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাই নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা। তিনি বলেন, দেশের মানুষ যে স্বতঃস্ফূর্ত আস্থা নিয়ে এই সরকারকে সমর্থন দিয়েছে, রোজাদারদের স্বস্তি দেওয়ার মাধ্যমেই সেই আস্থার প্রতিদান দিতে হবে।

হাফিজুর রহমান বাবলা বলেন, "কথায় আছে, মর্নিং শোজ দ্য ডে। অর্থাৎ শুরু দেখলেই বোঝা যায় ভবিষ্যৎ কেমন হবে। তাই সরকারের উচিত শুরুটা সঠিকভাবে করে জনগণের মাঝে আত্মবিশ্বাস তৈরি করা। তবে কাজটা যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে তা ততটা সহজ হবে না।

বিগত শাসনের সমালোচনা করে তিনি উল্লেখ করেন, গত ১৭ বছর ধরে মানুষকে শোষণ করে মুনাফাখোররা এক বিশেষ ‘কুঅভ্যাসে’ অভ্যস্ত হয়ে পড়েছে। কেবল সুশীল পন্থায় বা নরম কথায় এই চক্রকে দমন করা অসম্ভব। এসব প্রতিকূলতা কাটাতে অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক অবস্থান প্রয়োজন, যা দেশ ও দলের স্বার্থেই অপরিহার্য।

হাফিজুর রহমান বাবলার মতে, সরকারের সামনে এখন দুটি প্রধান অগ্নিপরীক্ষা: ​বাজার নিয়ন্ত্রণ: রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা এবং সাপ্লাই চেইন সচল রাখা।

​ঈদযাত্রা নির্বিঘ্ন করা: রমজান শেষে ঈদের ছুটিতে মানুষের বাড়ি ফেরা যেন যানজটমুক্ত ও ভোগান্তিহীন হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া।

​তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "বাঙালির দুর্ভাগ্য যে রমজানের মতো পবিত্র মাসেও কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে জনগণকে কষ্ট দেয়। এটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন যে, বিগত অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো সফলভাবে মোকাবিলা করতে পেরেছিল। নতুন সরকারের উচিত তাদের সফল কৌশলগুলো অনুসরণ করে জনগণের জানমালের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করা। এটিই হবে বর্তমান সরকারের জন্য প্রকৃত 'এসিড টেস্ট।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই নতুন সরকারের প্রথম ‘এসিড টেস্ট’: হাফিজুর রহমান বাবলা

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাই নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা। তিনি বলেন, দেশের মানুষ যে স্বতঃস্ফূর্ত আস্থা নিয়ে এই সরকারকে সমর্থন দিয়েছে, রোজাদারদের স্বস্তি দেওয়ার মাধ্যমেই সেই আস্থার প্রতিদান দিতে হবে।

হাফিজুর রহমান বাবলা বলেন, "কথায় আছে, মর্নিং শোজ দ্য ডে। অর্থাৎ শুরু দেখলেই বোঝা যায় ভবিষ্যৎ কেমন হবে। তাই সরকারের উচিত শুরুটা সঠিকভাবে করে জনগণের মাঝে আত্মবিশ্বাস তৈরি করা। তবে কাজটা যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে তা ততটা সহজ হবে না।

বিগত শাসনের সমালোচনা করে তিনি উল্লেখ করেন, গত ১৭ বছর ধরে মানুষকে শোষণ করে মুনাফাখোররা এক বিশেষ ‘কুঅভ্যাসে’ অভ্যস্ত হয়ে পড়েছে। কেবল সুশীল পন্থায় বা নরম কথায় এই চক্রকে দমন করা অসম্ভব। এসব প্রতিকূলতা কাটাতে অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক অবস্থান প্রয়োজন, যা দেশ ও দলের স্বার্থেই অপরিহার্য।

হাফিজুর রহমান বাবলার মতে, সরকারের সামনে এখন দুটি প্রধান অগ্নিপরীক্ষা: ​বাজার নিয়ন্ত্রণ: রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা এবং সাপ্লাই চেইন সচল রাখা।

​ঈদযাত্রা নির্বিঘ্ন করা: রমজান শেষে ঈদের ছুটিতে মানুষের বাড়ি ফেরা যেন যানজটমুক্ত ও ভোগান্তিহীন হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া।

​তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "বাঙালির দুর্ভাগ্য যে রমজানের মতো পবিত্র মাসেও কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে জনগণকে কষ্ট দেয়। এটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন যে, বিগত অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো সফলভাবে মোকাবিলা করতে পেরেছিল। নতুন সরকারের উচিত তাদের সফল কৌশলগুলো অনুসরণ করে জনগণের জানমালের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করা। এটিই হবে বর্তমান সরকারের জন্য প্রকৃত 'এসিড টেস্ট।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ