দেশের বাজারে চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হচ্ছে সজনে ডাঁটা। এসব সজনে ডাঁটা রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বগুড়াসহ দেশের বিভিন্ন কাঁচাবাজারে বিক্রি হবে বলে জানান ব্যবসায়ীরা।
গতকাল রোববার থেকে ভারত হতে সজনে ডাঁটা-বোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে।
জাকি এন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান সজনে ডাঁটাগুলো আমদানি করেছে।
আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি সাকিব আহমেদ বলেন, ‘দেশীয় সজনে এখনও বাজারে আসেনি। দেশের সজনে গাছে ফুল এসেছে কেবল। রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বাজারে ওষুধিগুণ সম্পন্ন এই সজনের বেশ চাহিদা ও ভালো দাম রয়েছে। এ ছাড়া ভারতীয় সজনে আমাদের দেশের সজনের চেয়ে আকারে বেশ মোটা ও স্বাদ ভালো হওয়ায় এর চাহিদা একটু বেশি। সেই বাড়তি চাহিদা ও ভালো দামের কথা মাথায় রেখে ভারত থেকে সজনে আমদানি করা হচ্ছে।’
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন বলেন, ‘ভারত থেকে আমদানি করা এসব সজনে ডাঁটা প্রতি টন ৫০০ মার্কিন ডলারে শুল্কায়ন করা হচ্ছে। এতে প্রতি কেজি সজনের আমদানি বাবদ ৩০ টাকার মতো শুল্ক পরিশোধ করতে হবে। কাস্টমসের সব কার্যক্রম শেষে দ্রুত ছাড়করণে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন