দিনাজপুরের খানসামা উপজেলায় গভীর রাতে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া বাজারসংলগ্ন চেয়ারম্যানপাড়া গ্রাম সমিতির অফিসের বারান্দায় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি খানসামা থানায় অবহিত করেন।
খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে ভ্যানযোগে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাসেত সরদার জানান, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন