দৈনিক উত্তরের নিউজ

সারাদেশ

​পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

​“করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।​রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।​উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর ইসলাম জিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল করিম। এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ (রাজা) বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সমবায় সমিতির উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় সহকারী পরিদর্শক মোস্তাফিজূর রহমান।​সম্মাননা প্রাপ্ত সমবায় সমিতিসমূহ:২০২৬ সালে অনন্য অবদানের জন্য উপজেলার ৯টি সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়। সমিতিগুলো হলো:১. সু-প্রতিবেশী পীরগঞ্জ মহিলা সমবায় সমিতি লি:২. পি এস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি:৩. পীরগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:৪. গ্রামীণ বণিক সমবায় সমিতি লি:৫. গুড নেইবারস কোষারাণীগঞ্জ মহিলা সমবায় সমিতি লি:৬. বোলদিয়ারা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি:৭. নোতুন পৃথিবী সমবায় সমিতি লি:৮. বোলদিয়ারা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি:৯. কেউটগাঁও গণমুখী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:

​পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত
.