দৈনিক উত্তরের নিউজ
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

উখিয়ার পালংখালীর কৃতিসন্তান

কুরআন উৎসব ২০২৬ - দেশসেরা আয়োজনে পুরস্কৃত হলেন জায়েদ বিন কামাল।

পবিত্র কুরআনুল কারীমকে হৃদয়ে ধারণ করে দেশীয় ও জাতীয় পর্যায়ে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন এলাকার কৃতিসন্তানরা। এরই ধারাবাহিকতায় রাজধানীর মহা আয়োজনে ‘হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’-এ বিশেষ পুরস্কার অর্জন করেছেন উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কাামল হোসাইনের সন্তান জায়েদ বিন কামাল।

‎রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত মর্যাদাপূর্ণ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজন। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, ঢাকার উদ্যোগে এবং তানযীমুল উম্মাহ কক্সবাজার শাখার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই জাতীয় অনুষ্ঠানে দেশের মেধাবী কুরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।

‎

‎পুরস্কৃত হওয়া জায়েদ বিন কামাল উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় ইউপি সদস্য জনাব কামাল হোসেনের প্রথম পুত্র। পবিত্র কুরআনকেন্দ্রিক এই জাতীয় আয়োজনে জায়েদের এই সাফল্যে শুধু তাঁর পরিবার বা স্বজনেরাই নন, পুরো উখিয়া উপজেলাজুড়েই বইছে আনন্দের জোয়ার।

‎

‎স্থানীয় এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা জায়েদের এই অর্জনে গভীর আনন্দ প্রকাশ করে তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি, তাঁর ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে তাঁরা আল্লাহর দরবারে দোয়া করেছেন—জায়েদ যেন পবিত্র কুরআনের খেদমতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারেন এবং দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ও দশের নাম উজ্জ্বল করতে পারেন।

‎

‎পালংখালীর এই উদীয়মান হাফেজের এমন গৌরবোজ্জ্বল অর্জন স্থানীয় তরুণ সমাজ ও শিক্ষার্থীদের পবিত্র কুরআন শিক্ষার প্রতি আরও বেশি অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

কুরআন উৎসব ২০২৬ - দেশসেরা আয়োজনে পুরস্কৃত হলেন জায়েদ বিন কামাল।

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

পবিত্র কুরআনুল কারীমকে হৃদয়ে ধারণ করে দেশীয় ও জাতীয় পর্যায়ে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন এলাকার কৃতিসন্তানরা। এরই ধারাবাহিকতায় রাজধানীর মহা আয়োজনে ‘হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’-এ বিশেষ পুরস্কার অর্জন করেছেন উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কাামল হোসাইনের সন্তান জায়েদ বিন কামাল।

‎রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত মর্যাদাপূর্ণ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজন। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, ঢাকার উদ্যোগে এবং তানযীমুল উম্মাহ কক্সবাজার শাখার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই জাতীয় অনুষ্ঠানে দেশের মেধাবী কুরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।

‎

‎পুরস্কৃত হওয়া জায়েদ বিন কামাল উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় ইউপি সদস্য জনাব কামাল হোসেনের প্রথম পুত্র। পবিত্র কুরআনকেন্দ্রিক এই জাতীয় আয়োজনে জায়েদের এই সাফল্যে শুধু তাঁর পরিবার বা স্বজনেরাই নন, পুরো উখিয়া উপজেলাজুড়েই বইছে আনন্দের জোয়ার।

‎

‎স্থানীয় এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা জায়েদের এই অর্জনে গভীর আনন্দ প্রকাশ করে তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি, তাঁর ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে তাঁরা আল্লাহর দরবারে দোয়া করেছেন—জায়েদ যেন পবিত্র কুরআনের খেদমতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারেন এবং দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ও দশের নাম উজ্জ্বল করতে পারেন।

‎

‎পালংখালীর এই উদীয়মান হাফেজের এমন গৌরবোজ্জ্বল অর্জন স্থানীয় তরুণ সমাজ ও শিক্ষার্থীদের পবিত্র কুরআন শিক্ষার প্রতি আরও বেশি অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সচেতন মহল।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ