দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

শেরপুরের ঝিনাইগাতীতে সমতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে ২০২৫-২০২৬ অর্থ বছরের বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, উপজেলা প্রকৌশলী অন্তু বল, ওসি মো. আমিরুল ইসলাম, পিআইও রাজীবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ। এছাড়াও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকশি, সাধারণ সম্পাদক অসীম ম্রং, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম ঘাগড়া, ভাইস চেয়ারম্যান চিন্তাহরণ হাজং, ভাইস চেয়ারম্যান অরুন চন্দ্র কোচ, নন্দলাল বর্মনসহ আদিবাসী, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীসহ উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। ওই সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ২০ জন শিক্ষার্থীকে ২ লক্ষ ৩৫ হাজার ২৯৪ টাকার বাইসাইকেল, ১৩ জনকে ১ লক্ষ ৫২ হাজার ৯২৭ টাকার সেলাই মেশিন, প্রাথমিক পর্যায়ের ৬৫ জনকে শিক্ষাবৃত্তি বাবদ ১ লক্ষ ৯৫ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের ৩৯ জন শিক্ষার্থীকে ১ লক্ষ ৯৫ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৬ জন শিক্ষার্থীকে ১ লক্ষ ৮২ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিনসহ সর্বমোট ৯ লক্ষ ৬০ হাজার ২২১ টাকা বিতরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

শেরপুরের ঝিনাইগাতীতে সমতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে ২০২৫-২০২৬ অর্থ বছরের বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, উপজেলা প্রকৌশলী অন্তু বল, ওসি মো. আমিরুল ইসলাম, পিআইও রাজীবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ। এছাড়াও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকশি, সাধারণ সম্পাদক অসীম ম্রং, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম ঘাগড়া, ভাইস চেয়ারম্যান চিন্তাহরণ হাজং, ভাইস চেয়ারম্যান অরুন চন্দ্র কোচ, নন্দলাল বর্মনসহ আদিবাসী, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীসহ উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। ওই সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ২০ জন শিক্ষার্থীকে ২ লক্ষ ৩৫ হাজার ২৯৪ টাকার বাইসাইকেল, ১৩ জনকে ১ লক্ষ ৫২ হাজার ৯২৭ টাকার সেলাই মেশিন, প্রাথমিক পর্যায়ের ৬৫ জনকে শিক্ষাবৃত্তি বাবদ ১ লক্ষ ৯৫ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের ৩৯ জন শিক্ষার্থীকে ১ লক্ষ ৯৫ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৬ জন শিক্ষার্থীকে ১ লক্ষ ৮২ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিনসহ সর্বমোট ৯ লক্ষ ৬০ হাজার ২২১ টাকা বিতরণ করা হয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ