খানসামা উপজেলার বোর্ডেরহাট এলাকায় সুদখোরের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। বুধবার রাত ৮টায় বোর্ডেরহাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুদ কারবারিদের নির্মম নির্যাতন, মামলা-হামলা এবং প্রতারণার হাত থেকে মুক্তি পেতে মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধ সুদের ব্যবসা চালিয়ে আসছে। এই চক্রটি নিরীহ মানুষকে চড়া সুদে ঋণ দিয়ে অগ্রিম ব্যাংক চেক এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। পরবর্তীতে ঋণের আসল ও সুদের টাকা পরিশোধ করার পরেও, এমনকি ক্ষেত্র বিশেষে নেওয়া টাকার তিন গুণ বা তিন ডাবল টাকা ফেরত দেওয়ার পরেও তারা সেই চেক ও স্ট্যাম্প ব্যবহার করে নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দায়ের করে।
বক্তারা আরও জানান, এই চক্রটির হয়রানিতে অনেক পরিবার আজ নিঃস্ব। এদের কারণে সাধারণ মানুষকে বিনা অপরাধে জেল-জরিমানার মুখোমুখি হতে হচ্ছে। মানববন্ধনে সুদে কারবারিদের অতীত কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার সাধারণ ও নিরীহ মানুষকে নানাভাবে হয়রানি করেছে। এমনকি এই চক্রের সদস্যরা ছদ্মবেশে থানার 'ওসি' সেজে গভীর রাতে বিভিন্ন মানুষের বাড়িতে হামলা ও আতঙ্ক সৃষ্টি করত বলে স্থানীয়রা অভিযোগ তোলেন।
মানববন্ধন থেকে ভুক্তভোগী ও এলাকাবাসী প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন যেন এই সুদের ব্যবসায়ী ও প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়। নিরীহ মানুষকে মিথ্যা মামলা ও হয়রানি থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সুদে কারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন