দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

নওগাঁ চেম্বার অব কমার্স: নবায়ন ফি চার গুণ বৃদ্ধিতে ব্যবসায়ীদের ক্ষোভ, প্রশাসকের কাছে স্মারকলিপি

নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য নবায়ন ফি একলাফে প্রায় চার গুণ বৃদ্ধির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় ব্যবসায়ী সমাজ। দীর্ঘদিনের প্রচলিত ১ হাজার ২০০ টাকার পরিবর্তে চলতি বছরে ৫ হাজার টাকা ফি নির্ধারণের সিদ্ধান্তকে 'অযৌক্তিক' ও 'ব্যবসা-বিরোধী' বলে অভিহিত করেছেন তারা। এই বর্ধিত ফি প্রত্যাহার এবং দ্রুত নির্বাচনের দাবিতে বুধবার (১৫ মে) নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও চেম্বার প্রশাসক অনামিকা নজরুলের কাছে একটি লিখিত আবেদন ও স্মারকলিপি জমা দিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা।

স্মারকলিপিতে ব্যবসায়ীরা উল্লেখ করেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এই বিশাল অংকের ফি পরিশোধ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পাশের জেলাগুলো যেমন— বগুড়া, জয়পুরহাট, নাটোর বা চাঁপাইনবাবগঞ্জের তুলনায় নওগাঁয় ফি অনেক বেশি ধরা হয়েছে। ব্যবসায়ীদের চার দফা দাবিগুলো হলো,

১. অবিলম্বে জরুরি সাধারণ সভা (EGM) আহ্বান করা।

২. সদস্যদের মতামতের ভিত্তিতে নবায়ন ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা।

৩. দ্রুততম সময়ের মধ্যে চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন আয়োজন করা।

৪. সাধারণ ব্যবসায়ীদের সমস্যা সমাধানে চেম্বারকে কার্যকর ভূমিকা পালন করা।

চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন, "গত ৭ তারিখের মতবিনিময় সভায় প্রায় ২০০ ব্যবসায়ী সর্বসম্মতিক্রমে এই বর্ধিত ফি বাতিলের দাবি জানিয়েছেন। আমরা চাই পাশের জেলাগুলোর সাথে সামঞ্জস্য রেখে ফি নির্ধারণ করা হোক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হোক।"

প্রশাসকের বক্তব্য,

ব্যবসায়ীদের আবেদন গ্রহণ করে চেম্বার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল জানান, "নির্বাচন আয়োজনের আইনি প্রক্রিয়া ও ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। ফি বৃদ্ধির বিষয়টি মূলত গেজেটভুক্ত এবং বাণিজ্য মন্ত্রণালয়ের এখতিয়ার। আমরা ইতোমধ্যে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে ফি কমানোর অনুরোধ জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। সেখান থেকে ইতিবাচক সাড়া পেলেই ফি পুনর্নির্ধারণ করা হবে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অতি দ্রুত নওগাঁ চেম্বারের নির্বাচন আয়োজনের জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। সিনিয়র সহকারী সচিব আশরাফুল ছিদ্দিক স্বাক্ষরিত এক চিঠিতে বিধি মোতাবেক দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন করার কথা বলা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, দ্রুত নির্বাচন এবং সহনশীল ফি নির্ধারণ না করা হলে জেলা চেম্বারের কার্যক্রমে স্থবিরতা নেমে আসবে, যা স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নওগাঁ চেম্বার অব কমার্স: নবায়ন ফি চার গুণ বৃদ্ধিতে ব্যবসায়ীদের ক্ষোভ, প্রশাসকের কাছে স্মারকলিপি

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ