দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

হাকিমপুরে জিরা চাষে সাফল্য, কৃষকের মুখে হাসি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তঘেঁষা খট্রামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ী গ্রামের কৃষক হামিদুর রহমান অনলাইনের মাধ্যমে জিরার বীজ সংগ্রহ করে প্রথমবারের মতো চাষ করে ভালো ফলন পেয়েছেন।  মাত্র ২ শতাংশ জমিতে চাষ করে তিনি প্রায় সাড়ে তিন কেজি জিরা উৎপাদন করেছেন, যা এলাকায় নতুন সম্ভাবনার দিক দেখাচ্ছে।

কৃষক হামিদুর রহমান বলেন,  অনলাইনের মাধ্যমে জিরার বীজ সংগ্রহ করে চাষ শুরু করি। আমাদের এলাকায় আগে কখনো জিরা চাষ হয়নি। প্রথমবার ২ শতাংশ জমিতে চাষ করে ভালো ফলন পেয়েছি।

বাজারের জিরার তুলনায় আমার উৎপাদিত জিরার সুগন্ধও অনেক ভালো। এতে আমি আরও উৎসাহ পেয়েছি, সামনে আরও বেশি জমিতে চাষ করব।

স্থানীয় কৃষক একরামুল হোসেন বলেন, আমাদের এলাকায় এই প্রথম জিরা চাষ দেখলাম। গাছ অনেক ভালো হয়েছে, ফলনও ভালো। 

আমাদের মাটিতে এভাবে জিরা চাষ সম্ভব এটা ভাবতেই পারিনি। আমি নিজেও আগামীতে আমার জমিতে জিরা চাষ করব। খরচ তুলনামূলক কম, আবার ফলন পেতেও সময় কম লাগে এটা আমাদের জন্য লাভজনক হতে পারে।

গণমাধ্যমকর্মী লুৎফর রহমান  জানান, অনলাইনের মাধ্যমে বীজ সংগ্রহ করে নতুন ফসল চাষ শুরু করা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। সীমান্তঘেঁষা এই অঞ্চলে জিরা চাষ সফল হওয়ায় অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, উন্নতমানের বীজ সংগ্রহ ও সঠিক পরিচর্যার কারণে এই ফলন সম্ভব হয়েছে। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আগামীতেও এ ধরনের চাষ বাড়লে এলাকায় মসলা ফসলের নতুন সম্ভাবনা তৈরি হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

হাকিমপুরে জিরা চাষে সাফল্য, কৃষকের মুখে হাসি

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তঘেঁষা খট্রামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ী গ্রামের কৃষক হামিদুর রহমান অনলাইনের মাধ্যমে জিরার বীজ সংগ্রহ করে প্রথমবারের মতো চাষ করে ভালো ফলন পেয়েছেন।  মাত্র ২ শতাংশ জমিতে চাষ করে তিনি প্রায় সাড়ে তিন কেজি জিরা উৎপাদন করেছেন, যা এলাকায় নতুন সম্ভাবনার দিক দেখাচ্ছে।

কৃষক হামিদুর রহমান বলেন,  অনলাইনের মাধ্যমে জিরার বীজ সংগ্রহ করে চাষ শুরু করি। আমাদের এলাকায় আগে কখনো জিরা চাষ হয়নি। প্রথমবার ২ শতাংশ জমিতে চাষ করে ভালো ফলন পেয়েছি।

বাজারের জিরার তুলনায় আমার উৎপাদিত জিরার সুগন্ধও অনেক ভালো। এতে আমি আরও উৎসাহ পেয়েছি, সামনে আরও বেশি জমিতে চাষ করব।

স্থানীয় কৃষক একরামুল হোসেন বলেন, আমাদের এলাকায় এই প্রথম জিরা চাষ দেখলাম। গাছ অনেক ভালো হয়েছে, ফলনও ভালো। 

আমাদের মাটিতে এভাবে জিরা চাষ সম্ভব এটা ভাবতেই পারিনি। আমি নিজেও আগামীতে আমার জমিতে জিরা চাষ করব। খরচ তুলনামূলক কম, আবার ফলন পেতেও সময় কম লাগে এটা আমাদের জন্য লাভজনক হতে পারে।

গণমাধ্যমকর্মী লুৎফর রহমান  জানান, অনলাইনের মাধ্যমে বীজ সংগ্রহ করে নতুন ফসল চাষ শুরু করা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। সীমান্তঘেঁষা এই অঞ্চলে জিরা চাষ সফল হওয়ায় অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, উন্নতমানের বীজ সংগ্রহ ও সঠিক পরিচর্যার কারণে এই ফলন সম্ভব হয়েছে। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আগামীতেও এ ধরনের চাষ বাড়লে এলাকায় মসলা ফসলের নতুন সম্ভাবনা তৈরি হবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ