দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

লবনচরায় বাসায় ঢুকে এলোপাতাড়ি গুলি, একই পরিবারের ৪ জন আহত

খুলনা নগরীর লবনচরা থানার খাদিজাবাগ কৃষ্ণনগর এলাকায় ঘরের ভেতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৭টার মধ্যে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—কাজী আনিসুর রহমান (৫২), তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম (৪৭), ছেলে রাইছুল ইসলাম (২৪) এবং ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা (২৭)। তাদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ফাহিমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ভোরে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘুমন্ত অবস্থায় পরিবারের চারজন গুলিবিদ্ধ হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

গুলিবিদ্ধ ফাহিমা অভিযোগ করে বলেন, তার সাবেক স্বামী ইমরানের সঙ্গে কয়েক মাস আগে তালাক হয়। পরবর্তীতে তিনি নতুন করে বিয়ে করেন। ওই ঘটনার জের ধরে ইমরান সহযোগীদের নিয়ে এসে এ হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থেকে এ হামলার সূত্রপাত হতে পারে। পূর্ব বিরোধের জেরে প্রতিশোধমূলকভাবে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, আহতদের মধ্যে দু’জনের শরীরে গুলি রয়ে যাওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। হামলায় অন্তত ছয়জন অংশ নেয়। জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

এদিকে, আহত কাজী আনিসুর রহমান নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও তাকে ঘিরে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তার বিরুদ্ধে ভুয়া গণমাধ্যমের পরিচয়ে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ রয়েছে বলেও জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

লবনচরায় বাসায় ঢুকে এলোপাতাড়ি গুলি, একই পরিবারের ৪ জন আহত

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

খুলনা নগরীর লবনচরা থানার খাদিজাবাগ কৃষ্ণনগর এলাকায় ঘরের ভেতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৭টার মধ্যে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—কাজী আনিসুর রহমান (৫২), তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম (৪৭), ছেলে রাইছুল ইসলাম (২৪) এবং ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা (২৭)। তাদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ফাহিমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ভোরে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘুমন্ত অবস্থায় পরিবারের চারজন গুলিবিদ্ধ হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

গুলিবিদ্ধ ফাহিমা অভিযোগ করে বলেন, তার সাবেক স্বামী ইমরানের সঙ্গে কয়েক মাস আগে তালাক হয়। পরবর্তীতে তিনি নতুন করে বিয়ে করেন। ওই ঘটনার জের ধরে ইমরান সহযোগীদের নিয়ে এসে এ হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থেকে এ হামলার সূত্রপাত হতে পারে। পূর্ব বিরোধের জেরে প্রতিশোধমূলকভাবে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, আহতদের মধ্যে দু’জনের শরীরে গুলি রয়ে যাওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। হামলায় অন্তত ছয়জন অংশ নেয়। জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

এদিকে, আহত কাজী আনিসুর রহমান নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও তাকে ঘিরে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তার বিরুদ্ধে ভুয়া গণমাধ্যমের পরিচয়ে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ রয়েছে বলেও জানা গেছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ