দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ১৫ মার্চ ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে খুলনায় ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন

ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীতে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (আজ) নগরজুড়ে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এ ক্রাশ প্রোগ্রাম চালু করা হয়।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ২১ নম্বর ওয়ার্ডের এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনকালে তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আগাম প্রস্তুতি হিসেবে এ বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছেন। এর অংশ হিসেবে খুলনায় এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এমন কর্মসূচি পরিচালনা করা হবে, যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণে উদ্বুদ্ধ হন।

তিনি বলেন, সিটি কর্পোরেশন নিয়মিত নর্দমা পরিষ্কার করবে। তবে নর্দমা বা জলাশয়ে যেন কেউ বর্জ্য না ফেলেন, সে বিষয়ে নগরবাসীকেও সচেতন থাকতে হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি এবং নগরবাসীকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান।

কেসিসির এই উদ্যোগের পাশাপাশি নগরবাসীকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, ফুলের টব, ড্রাম, অব্যবহৃত বালতি বা পরিত্যক্ত টায়ারে যেন পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতাই ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগের সংক্রমণ প্রতিরোধে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কনজারভেন্সি অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান ও মো. অহিদুজ্জামান খান।

এছাড়া বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, হাফিজুর রহমান মনি, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুরসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে খুলনায় ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ