দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

রামপাল ট্র্যাজেডি: মোংলায় পাশাপাশি ৯ কবর, শোকে স্তব্ধ এলাকাবাসী

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ তার পরিবারের ৯ সদস্যকে মোংলা পৌর কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। একই পরিবারের এতজনকে একসঙ্গে হারানোর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক।

শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর মোংলা উপজেলা পরিষদ চত্বরে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পৌর কবরস্থানে আগে থেকে খোঁড়া পাশাপাশি ৯টি কবরে তাদের দাফন করা হয়।

মোংলা কবরস্থানের খাদেম ও গোরখোদক মুজিবুর ফকির বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তিনি কবরস্থানের দায়িত্ব পালন করছেন। কিন্তু কখনও একসঙ্গে একই পরিবারের এতজনের জন্য কবর খুঁড়তে হয়নি। পাশাপাশি ৯টি কবর খুঁড়তে গিয়ে তার হাত কেঁপে উঠছিল। ঘটনাটি তার কাছে অত্যন্ত হৃদয়বিদারক বলে জানান তিনি।

তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের সম্মতিতেই একই স্থানে পাশাপাশি কবর খোঁড়া হয়েছে, যাতে স্বজনরা একই জায়গায় চিরনিদ্রায় শায়িত থাকতে পারেন।

এর আগে শুক্রবার ভোররাতে নিহতদের মরদেহ মোংলার শেহলাবুনিয়ায় পৌঁছালে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। শত শত মানুষ শেষবারের মতো তাদের দেখতে ছুটে আসেন। চারদিকে কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

নিহত আব্দুর রাজ্জাকের বাড়ির ভেতরে রাখা হয় পরিবারের চার নারীর মরদেহ। উপজেলা পরিষদ চত্বরে রাখা হয় বাকি পাঁচজনের মরদেহ। আশপাশের বিভিন্ন মসজিদ থেকে ৯টি খাটিয়া এনে গোসল শেষে সেখানে রাখা হয় স্বজনদের নিথর দেহ।

নিহত আব্দুর রাজ্জাকের ছোট ভাই মো. সাজ্জাদ সরদার বলেন, ছেলের বিয়ে উপলক্ষে সবাই আনন্দে ছিলাম। নতুন বউ ঘরে তোলার প্রস্তুতি চলছিল। কিন্তু সেই আনন্দের বিয়েই আজ পুরো পরিবারকে শোকে ডুবিয়ে দিল।

প্রসঙ্গত, গত বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের বাসিন্দা আবদুস সালাম মোড়লের মেয়ে মারজিয়া আক্তার মিতুর সঙ্গে মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছোট ছেলে আহাদুর রহমান সাব্বিরের বিয়ে হয়। বিয়ের পর বর-কনেসহ দুই পরিবারের সদস্যরা একটি মাইক্রোবাসে করে মোংলার উদ্দেশে রওনা হন।

পথিমধ্যে বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ মোট ১৪ জন নিহত হন। একই দুর্ঘটনায় নববধূ মারজিয়া আক্তার মিতুসহ তার পরিবারের আরও তিন সদস্য নিহত হন, যাদের জানাজা শেষে খুলনার কয়রায় দাফন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

রামপাল ট্র্যাজেডি: মোংলায় পাশাপাশি ৯ কবর, শোকে স্তব্ধ এলাকাবাসী

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ