সুনামগঞ্জে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মোটরযান চালকদের ট্রাফিক আইন মানতে হেলমেট পড়ে মোটরসাইকেল চালানোর উৎসাহিত করার লক্ষ্যে
জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জ বিআরটিএ-র উদ্যোগে পৌর শহরের মল্লিকপুরস্ত
আব্দুজ জহুর সেতু চত্বরে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত কর্মকর্তারা রাস্তায় চলাচলকারী হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীদের থামিয়ে তাদের নথিপত্র যাচাই করেন। এসময় দেখা যায়, অনেক চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তারা নিরাপত্তামূলক হেলমেট ব্যবহার করছেন না।
এমন অসচেতন চালকদের বিআরটিএ-র পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে বিনামূল্যে মানসম্মত হেলমেট পরিয়ে দেওয়া হয়।
হেলমেট বিতরণকালে উপস্থিত ছিলেন,
সুনামগঞ্জ বিআরটিএ-র পরিদর্শক মোঃ হাসিব ইসলাম হিমেল।
সুনামগঞ্জ ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টি.আই) মোঃ আবু হানিফ।
এছাড়াও ট্রাফিক পুলিশের বিভিন্ন পর্যায়ের সার্জন ও কর্মকর্তাবৃন্দ।
এদিকে আইনের প্রয়োগ ও কড়াকড়ি
কার্যক্রম চলাকালীন শুধুমাত্র উৎসাহ প্রদানই নয়, ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি প্রদর্শন করা হয়। যাদের গাড়ির বৈধ কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স ছিল না, তাদের তাৎক্ষণিকভাবে জরিমানার আওতায় আনা হয়।
কর্মকর্তাদের মতে, পুরস্কার এবং তিরস্কারের এই সমন্বিত প্রচেষ্টা চালকদের ট্রাফিক আইন মানতে আরও বেশি উদ্বুদ্ধ করবে।
নিরাপদ সড়ক গড়তে হেলমেট ব্যবহারের বিকল্প নেই। আমরা চাই প্রতিটি চালক যেন নিজের জীবনের সুরক্ষার কথা ভেবে আইন মেনে চলেন। সুনামগঞ্জ বিআরটিএ"র পরিদর্শক মোঃ হাসিব ইসলাম হিমেল বলেন, যাদের সব কাগজপত্র ঠিক আছে কিন্তু হেলমেট নেই, তাদের আমরা সচেতন করতেই এই উপহার দিচ্ছি।
বিআরটিএ-র এই উদ্যোগকে সাধারণ পথচারী ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন