দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

বিএনপির এক ইউনিয়নে দুই নির্বাচনী অফিস: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নে একই ইউনিয়নে একাধিক নির্বাচনী অফিস পরিচালনার অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে লিখিত অভিযোগ দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

অভিযোগে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী একটি ইউনিয়নে কেবলমাত্র একটি নির্বাচনী অফিস পরিচালনার অনুমতি রয়েছে। কিন্তু বহরা ইউনিয়নের মনতলা বাজার এলাকায়, রেললাইনের পশ্চিম পাশে সোহাগ মিয়ার তেলের দোকানের নিকটে বহরা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন মিয়ার একটি নির্বাচনী অফিস এবং একই ইউনিয়নের মধ্য বাজারে বাবু মিয়ার দোকানঘরে বিএনপির সভাপতি শাহীন আলম রিপনের আরেকটি নির্বাচনী অফিস একযোগে কার্যক্রম পরিচালনা করছে।

এ বিষয়টি নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগকারীরা দাবি করেছেন। তাদের ভাষ্য, একই ইউনিয়নে একাধিক নির্বাচনী অফিস পরিচালনার ফলে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং সমান সুযোগের নীতির ব্যত্যয় ঘটছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চুনারুঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার দুলাল মাধবপুর উপজেলার নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ইসলামী ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীর শায়েস্তাগঞ্জে একই ইউনিয়নে দুটি নির্বাচনী অফিস থাকলেও প্রশাসনের নির্দেশে একটি অফিস বন্ধ করে দেওয়া হয়।পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচারও করা হয় । অথচ মাধবপুরের বহরা ইউনিয়নে বিএনপির একাধিক অফিস বন্ধ না হওয়ায় এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এতে নির্বাচন কমিশন ও প্রশাসনের দ্বিমুখী আচরণ রক্ষার অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে মাধবপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম বলেন,

“এ বিষয়ে আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ছবি: এক ইউনিয়নে বিএনপির দুটি নির্বাচনী অফিস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বিএনপির এক ইউনিয়নে দুই নির্বাচনী অফিস: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ