ঠাকুরগাঁওয়ের ৬নং সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনকে বর্ণাঢ্য গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় কৃষকদের খোলাবাজারে পর্যাপ্ত পরিমাণ সার পাওয়ার ব্যবস্থা করার কথা জানিয়ে তিনি বলেন, এটি ছিল তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি, যা সংসদে যাওয়ার আগেই সমাধান করেছেন।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ৬নং সেনুয়া ইউনিয়নে পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিসমত চামেশ্বরী ঈদগাহ দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়নবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা এবং সেনুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফয়সল আমীন বলেন, অত্র অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন বদ্ধপরিকর। এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।কৃষকদের সারপ্রাপ্তির বিষয়ে তিনি বলেন, ‘এখন থেকে কৃষকেরা খোলাবাজারে পর্যাপ্ত পরিমাণ সার পাবেন। এটি ছিল আমার নির্বাচনী প্রতিশ্রুতি। সংসদে যাওয়ার আগেই আমি সেই সমস্যার সমাধান করেছি।’
তিনি আরও বলেন, রুহিয়া অঞ্চলের ভূমি মালিকদের দীর্ঘদিনের সমস্যা ও দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে খুব শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এলাকার উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।এদিকে, ৬নং সেনুয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরে আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আলী।
গণসংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হক সুমন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী সফিউল আলম এবং রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালেক মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হকসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সেনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিল উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সদর, ঠাকুরগাঁও।স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন ধরনের নাগরিক সেবা প্রদান করা হয়। একটি আধুনিক ও পরিকল্পিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মিত হলে পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, নাগরিক সেবা প্রদান এবং সাধারণ মানুষের সেবাগ্রহণ আরও সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা।
দীর্ঘদিনের প্রত্যাশিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবনির্বাচিত সংসদ সদস্যকে কাছে পেয়ে সেনুয়া ইউনিয়নবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয়দের প্রত্যাশা, ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে শুরু হওয়া উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়িত হবে। পাশাপাশি কৃষকদের সারপ্রাপ্তির সমস্যা সমাধানের যে আশ্বাস দেওয়া হয়েছে, তার সুফলও দ্রুত মাঠপর্যায়ে পৌঁছাবে।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন