খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
দিনাজপুরের খানসামা উপজেলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) খানসামা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মাননীয় হুইপ আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে পাকেরহাটে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, সফিকুল আলম, মোহাম্মদ আলী সরকার, মেহরাজুল আলম সুফি, আব্দুল জলিল ও জিল্লুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেন মোফা, উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমান ও সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লোকমান হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং দলের ঐক্য, সাংগঠনিক কার্যক্রম ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা করেন।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন