দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষ

সুনামগঞ্জে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষ

সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা সদরের থানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের সঙ্গে যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ও মাসুম তালুকদারের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই পক্ষ আলাদা দুটি র‍্যালি বের করে। র‍্যালি দুটি সদর থানার সামনে মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও প্রায় আধা ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এতে দুই পক্ষের ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


সুনামগঞ্জে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষ

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা সদরের থানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের সঙ্গে যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ও মাসুম তালুকদারের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই পক্ষ আলাদা দুটি র‍্যালি বের করে। র‍্যালি দুটি সদর থানার সামনে মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও প্রায় আধা ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এতে দুই পক্ষের ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ