দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ১১ অক্টোবর ২০২৬

উপাচার্যের আশ্বাসে ৩১ অক্টোবর পর্যন্ত বেরোবি কর্মচারীদের অবস্থান কর্মসূচি স্থগিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অধিকার বঞ্চিত কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি আদায়ে গত ৭ অক্টোবর, ২০২৬ থেকে চলমান অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে আন্দোলনরত কর্মচারী প্রতিনিধিদের এক ফলপ্রসূ আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্যের  আশ্বাস ও সুনির্দিষ্ট প্রতিশ্রুতির প্রেক্ষিতে আগামী ৩১ অক্টোবর, ২০২৬ পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন কর্মচারী নেতৃবৃন্দ।

গত ০৯ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  কার্যালয়-এ অধিকার বঞ্চিত কর্মচারীদের একটি প্রতিনিধি দল  উপাচার্যের সাথে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা, পদোন্নতি, অগ্রানোগ্রাম সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মচারীদের দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করেন এবং সেগুলো নিয়মতান্ত্রিক উপায়ে সমাধানের জন্য আগামী ৩১ অক্টোবরের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন।আজ ১০ অক্টোবর সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করে অধিকার বঞ্চিত কর্মচারীদের নেতৃবৃন্দ জানান, “আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা, শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে এবং  উপাচার্যের প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অবস্থান কর্মসূচি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করছি। তবে এই নির্ধারিত সময়ের মধ্যে যদি আমাদের দাবিগুলোর দৃশ্যমান ও স্থায়ী সমাধান না হয়, তবে পরবর্তীতে কর্মচারীদের সাথে আলোচনা করে পুনরায়  আন্দোলনে যেতে বাধ্য হব।

কর্মচারী নেতৃবৃন্দ আন্দোলনের সময় সংহতি প্রকাশ করার জন্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

উপাচার্যের আশ্বাসে ৩১ অক্টোবর পর্যন্ত বেরোবি কর্মচারীদের অবস্থান কর্মসূচি স্থগিত

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অধিকার বঞ্চিত কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি আদায়ে গত ৭ অক্টোবর, ২০২৬ থেকে চলমান অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে আন্দোলনরত কর্মচারী প্রতিনিধিদের এক ফলপ্রসূ আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্যের  আশ্বাস ও সুনির্দিষ্ট প্রতিশ্রুতির প্রেক্ষিতে আগামী ৩১ অক্টোবর, ২০২৬ পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন কর্মচারী নেতৃবৃন্দ।

গত ০৯ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  কার্যালয়-এ অধিকার বঞ্চিত কর্মচারীদের একটি প্রতিনিধি দল  উপাচার্যের সাথে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা, পদোন্নতি, অগ্রানোগ্রাম সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মচারীদের দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করেন এবং সেগুলো নিয়মতান্ত্রিক উপায়ে সমাধানের জন্য আগামী ৩১ অক্টোবরের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন।আজ ১০ অক্টোবর সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করে অধিকার বঞ্চিত কর্মচারীদের নেতৃবৃন্দ জানান, “আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা, শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে এবং  উপাচার্যের প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অবস্থান কর্মসূচি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করছি। তবে এই নির্ধারিত সময়ের মধ্যে যদি আমাদের দাবিগুলোর দৃশ্যমান ও স্থায়ী সমাধান না হয়, তবে পরবর্তীতে কর্মচারীদের সাথে আলোচনা করে পুনরায়  আন্দোলনে যেতে বাধ্য হব।

কর্মচারী নেতৃবৃন্দ আন্দোলনের সময় সংহতি প্রকাশ করার জন্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ