বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মরত কর্মচারীদের দীর্ঘদিন ধরে পদোন্নতি/আপগ্রেডেশন বৈষম্য, প্রহসন ও হয়রানির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়ে কর্মবিরতির ডাক দিয়েছে।
বুধবার ( ০৭ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান করে কর্মবিরতি পালন করে।এ অবস্থান কর্মসূচি পদোন্নতি/আপগ্রেডেশন না দেওয়া পযন্ত চলতে থাকবে বলে অবস্থানকারীরা জানান।
এ বিষয়ে তৃতীয় শ্রেণী কর্মচারী অ্যাসোসিয়েশন এর আহবায়ক ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এর সেমিনার সহকারী মো: মাহফুজার রহমান বলেন,
আমরা দীর্ঘদিন ধরে পদবঞ্চিত। কেউ দশ বছর কেউ সাত বছর। আমাদের নীতিমালা অনুযায়ী পাঁচ বছর পরপর আপগ্রেডেশন দেওয়ার কথা। কিন্তু প্রশাসন কে বারবার জানানোর পরও আমাদের আপগ্রেডেশন বোর্ডের আয়োজন করেননি। এইজন্য আমরা উপাচার্য ও রেজিস্ট্রার কে চিঠি দিয়েছি।আমরা প্রথমে ২ ঘন্টা করে অবস্থান করব।এরপর দাবি আদায় না হলে আমরা সবাই অনশনে যাব।
গনিত বিভাগের সেমিনার সহকারী মোসা: কাকলী বেগম বলেন, আমরা খুব অল্প টাকা বেতন পাই। এই অল্প টাকা দিয়ে আমাদের পরিবার চালানো খুব কষ্ট হয়। যার কারনে আমাদের বেশির ভাগ কর্মচারী ভাই বোন ঋনে জর্জরিত। ঋনের বোঝা মাথায় নিয়ে ইতিমধ্যে আমাদের অনেক কর্মচারী ভাই বোন মারা গেছেন।
দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এর সেমিনার সেমিনার সহকারী মো: মনোয়ার হোসেন বলেন, যেখানে আমরাই বিশ্ববিদ্যালয়ের সবথেকে কম বেতন ভুগী এবং আমাদের সময় মত আপগ্রেডেশন / পদন্নোতি হইলে আমরা আর্থিক ভাবে কিছুটা উপকৃত হইতাম। অথচ আমারাই গত ১০ বছর ধরে কোন আপগ্রেডেশন পাচ্ছিনা। এতে করে আমরা আর্থিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত। মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন আমাদের যৌক্তিক দাবিদাওয়া মেনে নিয়ে আমাদেরকে আপগ্রেডেশন / পদন্নোতি প্রদানের ব্যবস্থা গ্রহন করুন।
পদবঞ্চিত কর্মচারীদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হুমায়ুন কবির সাগর,ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রাফি আক্তার, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সেমিনার এটেনডেন্ট মোসা: ফারজানা বেগম সহ আরও অনেকে।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন