দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সর্প দংশন করা, ওঝা হয়ে ঝাড়ার নাটক আর দেখতে চাই না

ডা. শফিকুর রহমান

বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর মিরপুরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা পরিদর্শনের সময় বলেছেন, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তিনি বলেছেন, ‘সর্প দংশন করা, ওঝা হয়ে ঝাড়ার নাটক আমরা দেখতে চাই না।’

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা ক্লিনিক পরিদর্শন শেষে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে আর যেন কোনোদিন কোনো দুর্বৃত্ত এসে এখানে হাত দিতে না পারে, তার যথাযথ ব্যবস্থা করা হোক। আর যে দুর্বৃত্তরা এই কর্ম করেছে, তাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে এমন শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের সামাজিক অপকর্ম করার সুযোগ না পায়।’

জামায়াতে ইসলামীর আমির বলেন, সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা বলছে, অন্যদিকে বিভিন্ন স্থানে চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অপমান করা হচ্ছে। এভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়।

জামায়াত আমির বলেন, ‘বর্তমানে স্বাস্থ্যসেবায় যে জনবল থাকা দরকার, তার অর্ধেকই নেই। সেই অর্ধেক জনবল নিয়ে কুড়িয়ে কুড়িয়ে আমাদের স্বাস্থ্যসেবা চলছে। সুতরাং সব জায়গায় সরকারকে অবশ্যই মানবিক ও যৌক্তিক আচরণ করতে হবে। এ ধরনের দুর্বৃত্তপনা বন্ধ করতে হবে।’

জামায়াত আমির দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বলেন, ‘আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন। এই তিন-চার দিনে রাজধানী ঢাকায় কয়েকটি ঘটনা ঘটে গেল।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘জমিজমার সমস্যা থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। সংবিধান ও আইনে তার যথাযথ পন্থা রয়েছে। তাই বলে কারও সম্পদের ওপর এ ধরনের গুন্ডা-সন্ত্রাসীরা হাত দেবে, তার কোনো সুযোগ নেই।’

হামলার ঘটনাকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখন এর দলীয় কালার দেওয়ার চেষ্টা করা হবে। কোনোরকমে একজন-দুজনকে টেনে এনে বিরোধী দলকেও এখানে হাজির করা যায় কি না-এমন চেষ্টা হতে পারে।’ তিনি বলেন, ‘আমি খুব দৃঢ়ভাবে বলছি, এ ধরনের অপকর্মের সঙ্গে আমার দলের লোক তো দূরের কথা, আমি নিজেও যদি জড়িত থাকি, আমাকে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্ষমা না করে। আমাকেও যেন আইনের আওতায় নেয়।’

জামায়াত আমির বলেন, ‘নিশ্চয়ই সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কেউ করবে না।’ তিনি বলেন, ‘গাছের গোড়া কেটে মাথায় পানি দেবেন-আপনারা এটা জনগণ দেখতে চায় না। আমরা সর্প দংশন করা, ওঝা হয়ে ঝাড়ার নাটক দেখতে চাই না। আমরা দেখতে চাই, অপরাধী যে-ই হোক, তাকে যেন আইনের আওতায় আনা হয়।’

এ সময় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য প্রাথমিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, ‘এটা দিয়ে শুরু, এটা শেষ নয়। প্রয়োজনে এই এলাকার মানুষের চিকিৎসার জন্য আরও যদি কিছু করতে হয়, তাও করব ইনশাআল্লাহ।’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সর্প দংশন করা, ওঝা হয়ে ঝাড়ার নাটক আর দেখতে চাই না

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ