আসন্ন ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকা জুড়ে বইছে নির্বাচনি হাওয়া। নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের দোয়া, সমর্থন ও সমর্থন প্রত্যাশা করছেন রাজপথের আন্দোলন-সংগ্রামের বারবার কারা নির্যাতিত নেতা, বিশিষ্ট সমাজসেবক ডাঃ মোঃ মোজাহার আলী।
চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতে এবং সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় করতে ডাঃ মোঃ মোজাহার আলীর নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। মোটরসাইকেল শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন ওয়াডের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সর্বস্তরের মানুষ তাকে করতালি ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানান।
ডাঃ মোঃ মোজাহার আলী ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। দল ও জনগণের বিপদে-আপদে সবসময় পাশে থাকায় তিনি এলাকায় একজন নিবেদিতপ্রাণ ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত।
শোডাউন শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় ডাঃ মোঃ মোজাহার আলী বলেন, "আমি কোনো ব্যক্তিগত স্বার্থে রাজনীতি বা সমাজসেবা করি না। দীর্ঘ পথচলায় জনগণের ভালো-মন্দে পাশে থেকেছি, রাজপথে লড়াই করতে গিয়ে বারবার কারাবরণ করেছি। বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে আমি আগামী ইউপি নির্বাচনে আপনাদের মহামূল্যবান দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন প্রত্যাশা করছি।"
শোডাউনে ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশার হাজারো সাধারণ মানুষ বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নেন। স্থানীয় নেতা কমীরা বলেন, ডাঃ মোঃ মোজাহার আলীর এই বিশাল শোডাউন প্রমাণ করে নির্বাচনে তিনি একজন শক্তিশালী ও অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন