দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে খানসামায় হুইপের মতবিনিময়

দিনাজপুরের খানসামা উপজেলায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলার এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।

সভায় উপজেলা ভূমি কর্মকর্তা অয়ন ফারহান শামস, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরদার, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটন, বিএনপি নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য শরিফুল ইসলাম প্রধান, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রুবেল ইসলামসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, কৃষি বিভাগের কর্মকর্তা, সার ডিলার, উপসহকারী কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় কৃষকদের কাছে সার সরবরাহ, সার বিতরণ ব্যবস্থাপনা এবং কৃষি উপকরণ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি স্থানীয় কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা এবং কৃষি কার্যক্রমে মাঠপর্যায়ে সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা হয়।

সভায় সংশ্লিষ্টরা কৃষকদের চাহিদা ও মাঠপর্যায়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ ও বিতরণ ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের আরও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে খানসামায় হুইপের মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের খানসামা উপজেলায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলার এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।

সভায় উপজেলা ভূমি কর্মকর্তা অয়ন ফারহান শামস, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরদার, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটন, বিএনপি নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য শরিফুল ইসলাম প্রধান, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রুবেল ইসলামসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, কৃষি বিভাগের কর্মকর্তা, সার ডিলার, উপসহকারী কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় কৃষকদের কাছে সার সরবরাহ, সার বিতরণ ব্যবস্থাপনা এবং কৃষি উপকরণ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি স্থানীয় কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা এবং কৃষি কার্যক্রমে মাঠপর্যায়ে সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা হয়।

সভায় সংশ্লিষ্টরা কৃষকদের চাহিদা ও মাঠপর্যায়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ ও বিতরণ ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের আরও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ