পটুয়াখালীর গলাচিপায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। স্থানীয় সরকারব্যবস্থাকে আরও গতিশীল করা, ইউনিয়ন পর্যায়ে চলমান উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক ও সদস্যরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম এবং জনসাধারণের প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় ইউনিয়ন পর্যায়ে রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর বিষয়ে আলোচনা হয়!
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের সমস্যা চিহ্নিত করে সমন্বিতভাবে তা সমাধানের উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার উন্নয়ন চাহিদা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন।
সভায় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময় সভায় ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা ও মতবিনিময় হয়!

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন