দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম, সচেতনতামূলক র‍্যালি

পরিচ্ছন্নতা নিশ্চিত করা, মশক নিধন কার্যক্রম জোরদার করা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি—এই তিনটি লক্ষ্যকে সামনে রেখে আজ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সীতাকুণ্ড উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একযোগে ডেঙ্গু মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম শুরু হয়েছে। আগামী এক সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে।

জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম প্রধান অতিথি হিসেবে এ ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেন। এছাড়াও ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, সিভিল সার্জন, চট্টগ্রাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় মশার উপদ্রব এবং ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক বেশি—এমন এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে পরিচ্ছন্নতা অভিযান, জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং মশকনিধন ওষুধ ছিটানোর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উক্ত ক্রাশ প্রোগ্রামে সীতাকুণ্ড পৌরসভার ৬টি টিম, প্রতিটি ইউনিয়ন পরিষদের ৩টি করে টিম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি বিশেষ টিম অংশগ্রহণ করে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে।

উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক র‍্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, স্কাউট, বিএনসিসি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি প্রত্যেক নাগরিকের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজ নিজ বাড়ির আঙিনা, আশপাশের এলাকা এবং পানি জমতে পারে—এমন স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হলো।

আসুন, নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি এবং সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি।

সচেতন হই • পরিচ্ছন্ন রাখি • ডেঙ্গু প্রতিরোধ করি

মশার প্রজননস্থল ধ্বংস করি • জমে থাকা পানি অপসারণ করি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম, সচেতনতামূলক র‍্যালি

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ