শরীয়তপুরের গোসাইরহাট থানা পুলিশের অভিযানে ৭৫ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৫ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার দাসের জঙ্গল, মহেশ্বরপট্টি ও মুলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় গোসাইরহাট থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় এলাকাগুলোতে মাদক বিক্রির মুহূর্তে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
আলী হোসেন চৌকিদার (৩৫) — পিতা: ইব্রাহিম চৌকিদার, গ্রাম: দাসের জঙ্গল (সবুজ ছাতা), গোসাইরহাট, শরীয়তপুর।
মোঃ আক্তার হোসেন (৩২) — পিতা: মৃত জাহাঙ্গীর আকন, গ্রাম: নান্দ্রা, ডামুড্যা, শরীয়তপুর।
মোঃ মামুন খান (৪০) — পিতা: মৃত আলী আহম্মদ খান, গ্রাম: মিত্রসেন পট্টি, গোসাইরহাট, শরীয়তপুর।
অহিদুল মাল (৪৫) — পিতা: মৃত দেলোয়ার মাল, গ্রাম: পূর্ব চরপদ্মা, মুলাদী, বরিশাল।
আলী হোসেনের কাছ থেকে ৫ পিস ইয়াবা, আক্তার হোসেনের পকেট থেকে ৫০ গ্রাম গাঁজা এবং মামুন খান ও অহিদুল মালের কাছ থেকে যৌথভাবে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত এসব আলামত আইনানুযায়ী জব্দ করা হয়েছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন