দৈনিক উত্তরের নিউজ
আপডেট : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

পর্যটন এলাকার টাঙ্গুয়ার হাওরে পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান -৬ হাউস বোট কে জরিমানা।

জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও সুনামগঞ্জ জেলা প্রশাসন। মঙ্গলবার (৪ আগস্ট) পরিচালিত এক মোবাইল কোর্টে ইসিএ এলাকা এবং টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত অঞ্চলে অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের অপরাধে ছয়টি হাউসবোটকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৫ ধারা লঙ্ঘন করে আইন অমান্য করায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মোট ৬টি পৃথক মামলায় এই জরিমানা ধার্য ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে।

​অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। তাহিরপুর থানা পুলিশের একটি দল মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করে।

​অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে হাওরে ভ্রমণরত বিভিন্ন হাউসবোটের চালক, পরিচালনা কমিটি এবং পর্যটকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

​পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, "রামসার সাইট ও ইসিএ এলাকা হিসেবে টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক ভারসাম্য, পরিবেশ এবং অনন্য জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের অগ্রাধিকার। হাওরের পরিবেশ বিনষ্টকারী যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

পর্যটন এলাকার টাঙ্গুয়ার হাওরে পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান -৬ হাউস বোট কে জরিমানা।

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও সুনামগঞ্জ জেলা প্রশাসন। মঙ্গলবার (৪ আগস্ট) পরিচালিত এক মোবাইল কোর্টে ইসিএ এলাকা এবং টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত অঞ্চলে অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের অপরাধে ছয়টি হাউসবোটকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৫ ধারা লঙ্ঘন করে আইন অমান্য করায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মোট ৬টি পৃথক মামলায় এই জরিমানা ধার্য ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে।

​অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। তাহিরপুর থানা পুলিশের একটি দল মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করে।

​অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে হাওরে ভ্রমণরত বিভিন্ন হাউসবোটের চালক, পরিচালনা কমিটি এবং পর্যটকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

​পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, "রামসার সাইট ও ইসিএ এলাকা হিসেবে টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক ভারসাম্য, পরিবেশ এবং অনন্য জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের অগ্রাধিকার। হাওরের পরিবেশ বিনষ্টকারী যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ