দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি ৫০ রোগী

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও ৫০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আইসোলেশন কর্নারে ভর্তি রয়েছেন ৭৩ শিশু। গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতালের হাম আইসোলেশন কর্নার থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৩১ রোগী। 

সোমবার (১৩ এপ্রিল) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য জানায়। জানা যায়, হাসপাতালে ভর্তি থাকা ৭৩ জনের মধ্যে ৩৩ জন ছেলে ও ৪০ জন মেয়ে। তারা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে চিকিৎসা নিচ্ছে। 

এদিকে, গত চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার (১৩ এপ্রিল) পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ছয়শ ছাড়িয়েছে। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৬২৭ জন। হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের।

 এর আগে গত বুধবার (৮ এপ্রিল) হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিল ৭৩ শিশু। এরমধ্যে ৩৮ জন নতুন করে ভর্তি হয় ও সুস্থ হয়ে ছাড়পত্র নেয় ২৭ শিশু। তার আগের দিন মঙ্গলবার (০৭ এপ্রিল) ৬৪ জন ভর্তি ছিল। এদিন হাসপাতালে ভর্তি হয় ২২ জন ও সুস্থ হয়ে ছাড়পত্র নেয় ২১ জন। রোববার (০৫ এপ্রিল) হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় ২৮ জন ও ছাড়পত্র নেয় ২৩ জন। শনিবার (০৪ এপ্রিল) হাসপাতালে ভর্তি হয় ১৫ জন ও সুস্থ হয়ে ছাড়পত্র নেয় ৬ জন। তার আগেরদিন শুক্রবার (৩ এপ্রিল) নতুন ভর্তি হয় ১২ জন ও ছাড়পত্র নেয় ২৪ জন। 

গত ৪ দিন রোগীর সংখ্যা বাড়লেও তার আগের দুদিন কমেছিল হাসপাতালে আসা হাম রোগীর সংখ্যা। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) হাসপাতালে হাম রোগের লক্ষণ নিয়ে ভর্তি থাকা ২৩ জন রোগী ছাড়পত্র নেয় ও নতুন করে ভর্তি হয় ১৭ জন। বুধবার (১ এপ্রিল) হাসপাতাল থেকে ছাড়পত্র নেয় ৩৫ জন ও নতুন রোগী ভর্তি হয় ২৭ জন। 

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান বলেন, সম্প্রতি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। রোগীর চাপ সামাল দিতে আমরা হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলায় একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করেছি। চিকিৎসক ও নার্স সংকটের মাঝেও আমরা বিকল্প উপায়ে লোকবল নিয়োগ দিয়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা করছি। এছাড়া হাসপাতালসহ জেলাজুড়ে হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি ৫০ রোগী

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ