আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এতে ৪১ জন প্রার্থীর মধ্যে ৩৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন ত্রুটির কারণে ৮ জনের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই যাচাই-বাছাই কার্যক্রম চলে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
আসনভিত্তিক যাচাই-বাছাইয়ের
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নওগাঁর ৬টি আসনে মোট ৫৩টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছিল, যার মধ্যে ৪১টি জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে
নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার): এই আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন বিএনপির নুরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী মাহমুদুস সালেহীন ও সোহরাব হোসেন।
নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট): এই আসনে জমা দেওয়া ৬ জন প্রার্থীর সবার মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে।
নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী): ৮ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি এবং সাদ্দাম হোসেন।
নওগাঁ-৪ (মান্দা): ৭ জন প্রার্থীর মধ্যে ২ জন স্বতন্ত্র প্রার্থী আরফানা বেগম ও আব্দুস সামাদ প্রামাণিকের মনোনয়ন বাতিল করা হয়েছে।
নওগাঁ-৫ (নওগাঁ সদর): ৭ জন প্রার্থীর মধ্যে বিএনপির নজমুল হকের মনোনয়ন বাতিল হয়েছে। তবে এই আসনে বিএনপির মূল প্রার্থী জাহিদুল ইসলামসহ বাকি ৬ জনের মনোনয়ন বৈধ।
নওগাঁ-৬ (আত্রাই ও রাণীনগর): এই আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ৫ জন প্রার্থীর সবার মনোনয়নই বৈধ বলে গৃহীত হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মূলত রাজনৈতিক দলের যথাযথ মনোনয়ন ফরম জমা না দেওয়া এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গড়মিল থাকার কারণে এই মনোনয়নপত্রগুলো বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা চাইলে নির্বাচন কমিশন বরাবর আপিল করার সুযোগ পাবেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন