নওগাঁ জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকালে নওগাঁ পুলিশ লাইন্সে আয়োজিত এ প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন মোহাম্মদ তারিকুল ইসলাম।পরে তিনি নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।বক্তব্যে পুলিশ সুপার উত্তম ও পরিপাটি পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন, শৃঙ্খলা মেনে চলা এবং মানসম্মত চেকপোস্ট স্থাপনের নির্দেশনাও প্রদান করেন।তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে দায়িত্বশীল আচরণ ও সেবার মান উন্নয়নে প্রতিটি পুলিশ সদস্যকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।মাস্টার প্যারেড সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে পুরস্কৃত করেন পুলিশ সুপার।প্যারেড পরিচালনা করেন আব্দুল্লাহ আল মাহমুদ শাওন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।