দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আদালত থেকে ফেরার পথে প্রি-জন ভ্যান থেকে আসামির পলায়ন

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-০১ থেকে আদালতের হাজিরা শেষে কারাগারে ফেরার পথে, পিচ্চি রাজা(৩০) নামের এক হাজতি পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার সময় গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন নাওজোড় হাইওয়ে থানার সামনে এই ঘটনা ঘটে।

পলাতক আসামি রাজা ওরফে পিচ্চি রাজা ওরফে বাদশা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ, বাসা-১১৭ এর মোতালেবের ছেলে। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় কাশিমপুর কারাগারের হাজতিদের আদালত থেকে হাজিরা শেষে ওই আসামিকে নিয়ে কারাগারে ফিরছিল। পথিমধ্যে কোনাবাড়ি থানাধীন বাইমাইল এলাকার নাওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে আসামি বাথরুমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পুলিশ তাকে বাথরুমে নিয়ে যাওয়ার সময় সুযোগ বুঝে পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ এর জেলার জাহাঙ্গীর আলম এনপিবিকে বলেন, পলায়নকৃত আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম জোরালো অভিযান চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আদালত থেকে ফেরার পথে প্রি-জন ভ্যান থেকে আসামির পলায়ন

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-০১ থেকে আদালতের হাজিরা শেষে কারাগারে ফেরার পথে, পিচ্চি রাজা(৩০) নামের এক হাজতি পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার সময় গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন নাওজোড় হাইওয়ে থানার সামনে এই ঘটনা ঘটে।

পলাতক আসামি রাজা ওরফে পিচ্চি রাজা ওরফে বাদশা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ, বাসা-১১৭ এর মোতালেবের ছেলে। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় কাশিমপুর কারাগারের হাজতিদের আদালত থেকে হাজিরা শেষে ওই আসামিকে নিয়ে কারাগারে ফিরছিল। পথিমধ্যে কোনাবাড়ি থানাধীন বাইমাইল এলাকার নাওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে আসামি বাথরুমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পুলিশ তাকে বাথরুমে নিয়ে যাওয়ার সময় সুযোগ বুঝে পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ এর জেলার জাহাঙ্গীর আলম এনপিবিকে বলেন, পলায়নকৃত আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম জোরালো অভিযান চালিয়ে যাচ্ছে।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ