দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

মির্জাপুরে বংশাই নদীর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা শুরু, কাজ পরিদর্শনে এমপি কালাম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই নদীর তীরবর্তী ভাঙনপ্রবণ এলাকায় নদীভাঙন রোধে জরুরি প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। শনিবার (৪ জুলাই ২০২৬) সকাল থেকে ঝুঁকিপূর্ণ বিভিন্ন স্থানে জিও ব্যাগ ফেলার কাজ পরিচালিত হয়।

চলমান এই কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার কয়েকটি এলাকায় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এতে নদীতীরবর্তী বসতঘর, কৃষিজমি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ঝুঁকির মুখে পড়ায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরিদর্শন শেষে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, নদীভাঙনের কারণে মানুষের জানমাল ও সম্পদের ক্ষতি যাতে না হয়, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। স্থায়ী সমাধান বাস্তবায়নের আগ পর্যন্ত জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রান্ত পণ্ডিত, উপ-সহকারী প্রকৌশলী আফিজুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আকস্মিক নদীভাঙনে তারা উদ্বেগের মধ্যে ছিলেন। তবে দ্রুত জিও ব্যাগ ফেলার উদ্যোগ গ্রহণ করায় ভাঙনের ঝুঁকি অনেকটা কমবে বলে তারা আশা করছেন।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বংশাই নদীর তীরবর্তী ১৪টি ঝুঁকিপূর্ণ স্থান ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। প্রথম ধাপে ৯০ মিটার এলাকায় ৭ হাজার ৩৪৫টি জিও ব্যাগ এবং ঢালে ৮৮৫টি ব্যাগ স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ঝুঁকিপূর্ণ স্থানগুলোতেও একই ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মির্জাপুরে বংশাই নদীর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা শুরু, কাজ পরিদর্শনে এমপি কালাম

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই নদীর তীরবর্তী ভাঙনপ্রবণ এলাকায় নদীভাঙন রোধে জরুরি প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। শনিবার (৪ জুলাই ২০২৬) সকাল থেকে ঝুঁকিপূর্ণ বিভিন্ন স্থানে জিও ব্যাগ ফেলার কাজ পরিচালিত হয়।

চলমান এই কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার কয়েকটি এলাকায় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এতে নদীতীরবর্তী বসতঘর, কৃষিজমি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ঝুঁকির মুখে পড়ায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরিদর্শন শেষে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, নদীভাঙনের কারণে মানুষের জানমাল ও সম্পদের ক্ষতি যাতে না হয়, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। স্থায়ী সমাধান বাস্তবায়নের আগ পর্যন্ত জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রান্ত পণ্ডিত, উপ-সহকারী প্রকৌশলী আফিজুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আকস্মিক নদীভাঙনে তারা উদ্বেগের মধ্যে ছিলেন। তবে দ্রুত জিও ব্যাগ ফেলার উদ্যোগ গ্রহণ করায় ভাঙনের ঝুঁকি অনেকটা কমবে বলে তারা আশা করছেন।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বংশাই নদীর তীরবর্তী ১৪টি ঝুঁকিপূর্ণ স্থান ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। প্রথম ধাপে ৯০ মিটার এলাকায় ৭ হাজার ৩৪৫টি জিও ব্যাগ এবং ঢালে ৮৮৫টি ব্যাগ স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ঝুঁকিপূর্ণ স্থানগুলোতেও একই ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ