দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

সাদাপাথরে স্রোতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে গোসল করতে নেমে পানির প্রবল স্রোতে নিখোঁজ হওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সাদাপাথরের বাংকার এলাকার ৩ নম্বর পিলারের কাছে ধলাই নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয় মাঝি রুবেল মিয়া। পরে তিনি মরদেহটি উদ্ধার করে পুলিশকে খবর দেন।

রুবেল মিয়া জানান, সকালে মাছ ধরতে গিয়ে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। কাছে গিয়ে নিশ্চিত হয়ে সেটি উদ্ধার করেন। পরে মরদেহটি নিখোঁজ চিকিৎসক সুব্রত সাহা বিকাশের বলে শনাক্ত করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে সাদাপাথরের জিরোপয়েন্ট এলাকায় ধলাই নদীর উৎসমুখে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে যান সুব্রত সাহা বিকাশ। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালালেও সেদিন তার সন্ধান মেলেনি।

নিহত সুব্রত সাহা বিকাশ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা এবং মিহির লাল সাহার ছেলে। তিনি তিন বন্ধুর সঙ্গে ঢাকা থেকে সিলেট ভ্রমণে এসেছিলেন।

ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগৎ জ্যোতি দাস বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সাদাপাথরে স্রোতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে গোসল করতে নেমে পানির প্রবল স্রোতে নিখোঁজ হওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সাদাপাথরের বাংকার এলাকার ৩ নম্বর পিলারের কাছে ধলাই নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয় মাঝি রুবেল মিয়া। পরে তিনি মরদেহটি উদ্ধার করে পুলিশকে খবর দেন।

রুবেল মিয়া জানান, সকালে মাছ ধরতে গিয়ে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। কাছে গিয়ে নিশ্চিত হয়ে সেটি উদ্ধার করেন। পরে মরদেহটি নিখোঁজ চিকিৎসক সুব্রত সাহা বিকাশের বলে শনাক্ত করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে সাদাপাথরের জিরোপয়েন্ট এলাকায় ধলাই নদীর উৎসমুখে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে যান সুব্রত সাহা বিকাশ। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালালেও সেদিন তার সন্ধান মেলেনি।

নিহত সুব্রত সাহা বিকাশ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা এবং মিহির লাল সাহার ছেলে। তিনি তিন বন্ধুর সঙ্গে ঢাকা থেকে সিলেট ভ্রমণে এসেছিলেন।

ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগৎ জ্যোতি দাস বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ