দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬

রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার পলাতক আসামি 'মাস্টার শুক্কুর' গ্রেফতার

‎

‎

‎

‎কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে একটি নৃশংস হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি 'মাস্টার শুক্কুর আলম' (৩৮)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

‎

‎গত ০২ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮:৪০ ঘটিকায় উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এলাকায় র‌্যাব-১৫, সিপিএসসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল এই ঝটিকা অভিযান পরিচালনা করে।

‎

‎গ্রেফতারকৃত আসামি মাস্টার শুক্কুর আলম (৩৮),পিতা মোহাম্মদ ইলিয়াস, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১ ইস্ট, ব্লক-সি/৪, এফসিএন নম্বর-১৫০৮৮২, উখিয়া, কক্সবাজার।

‎

‎র‌্যাব সূত্রে জানা গেছে, ধৃত আসামি মাস্টার শুক্কুর আলম উখিয়া থানার একটি নৃশংস হত্যাকাণ্ড মামলার এজাহারনামীয় আসামি। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করার পর থেকেই সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে আত্মগোপন করে আসছিল।

‎

‎সম্প্রতি র‌্যাব-১৫ আধুনিক তথ্য-প্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে আসামির সঠিক অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে ক্যাম্প-১ ইস্ট এলাকায় নিখুঁত ও আকস্মিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  "অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-১৫ এর এই ধরনের কঠোর ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

‎

‎র‌্যাব জানিয়েছে, গ্রেফতার পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে আসামি মাস্টার শুক্কুর আলমকে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে র‌্যাব সর্বদা কঠোর নজরদারি ও আপসহীন অবস্থান বজায় রাখবে বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার পলাতক আসামি 'মাস্টার শুক্কুর' গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

‎

‎

‎

‎কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে একটি নৃশংস হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি 'মাস্টার শুক্কুর আলম' (৩৮)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

‎

‎গত ০২ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮:৪০ ঘটিকায় উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এলাকায় র‌্যাব-১৫, সিপিএসসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল এই ঝটিকা অভিযান পরিচালনা করে।

‎

‎গ্রেফতারকৃত আসামি মাস্টার শুক্কুর আলম (৩৮),পিতা মোহাম্মদ ইলিয়াস, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১ ইস্ট, ব্লক-সি/৪, এফসিএন নম্বর-১৫০৮৮২, উখিয়া, কক্সবাজার।

‎

‎র‌্যাব সূত্রে জানা গেছে, ধৃত আসামি মাস্টার শুক্কুর আলম উখিয়া থানার একটি নৃশংস হত্যাকাণ্ড মামলার এজাহারনামীয় আসামি। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করার পর থেকেই সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে আত্মগোপন করে আসছিল।

‎

‎সম্প্রতি র‌্যাব-১৫ আধুনিক তথ্য-প্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে আসামির সঠিক অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে ক্যাম্প-১ ইস্ট এলাকায় নিখুঁত ও আকস্মিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  "অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-১৫ এর এই ধরনের কঠোর ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

‎

‎র‌্যাব জানিয়েছে, গ্রেফতার পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে আসামি মাস্টার শুক্কুর আলমকে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে র‌্যাব সর্বদা কঠোর নজরদারি ও আপসহীন অবস্থান বজায় রাখবে বলেও জানানো হয়।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ