প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার পলাতক আসামি 'মাস্টার শুক্কুর' গ্রেফতার
মোঃ হারুন অর রশিদ উখিয়া, কক্সবাজার প্রতিনিধি: ||
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে একটি নৃশংস হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি 'মাস্টার শুক্কুর আলম' (৩৮)-কে গ্রেফতার করেছে র্যাব-১৫।গত ০২ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮:৪০ ঘটিকায় উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এলাকায় র্যাব-১৫, সিপিএসসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল এই ঝটিকা অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃত আসামি মাস্টার শুক্কুর আলম (৩৮),পিতা মোহাম্মদ ইলিয়াস, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১ ইস্ট, ব্লক-সি/৪, এফসিএন নম্বর-১৫০৮৮২, উখিয়া, কক্সবাজার।র্যাব সূত্রে জানা গেছে, ধৃত আসামি মাস্টার শুক্কুর আলম উখিয়া থানার একটি নৃশংস হত্যাকাণ্ড মামলার এজাহারনামীয় আসামি। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করার পর থেকেই সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে আত্মগোপন করে আসছিল।সম্প্রতি র্যাব-১৫ আধুনিক তথ্য-প্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে আসামির সঠিক অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে ক্যাম্প-১ ইস্ট এলাকায় নিখুঁত ও আকস্মিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। "অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে র্যাব-১৫ এর এই ধরনের কঠোর ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"র্যাব জানিয়েছে, গ্রেফতার পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে আসামি মাস্টার শুক্কুর আলমকে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে র্যাব সর্বদা কঠোর নজরদারি ও আপসহীন অবস্থান বজায় রাখবে বলেও জানানো হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ