দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬

খানসামায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনার প্রদর্শনী

দিনাজপুরের খানসামা উপজেলায় শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন ২০২৬) খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সরকার। স্বাগত বক্তব্য দেন খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহজাহান সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আখতারুজ্জামান মিয়া এমপি, হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ। কিন্তু বিশেষ কারণে তিনি উপস্থিত না থাকায় তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক খানসামা উপজেলা বিএনপি ও অর্থ বিষয়ক সম্পাদক জেলা বিএনপি দিনাজপুর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অয়ন ফারহান শামস, সহকারী কমিশনার (ভূমি), খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার, নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, খলিলুর রহমান, চেয়ারম্যান, ১ নং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদ, সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এ সময় উপজেলার মোট ১১টি শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং সৃজনশীল স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। প্রদর্শনীতে প্রযুক্তি, পরিবেশ, কৃষি ও দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধানভিত্তিক নানা উদ্ভাবনী ধারণা তুলে ধরা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। এতে সহযোগিতা করে উপজেলা প্রশাসন, খানসামা। বক্তারা বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন। প্রথম স্থান অধিকার করেন জমির উদ্দিন শাহ্ ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকগণ। তাদের উদ্ভাবনার বিষয় স্মার্ট ট্রাফিক নিয়ন্ত্রণ। দ্বিতীয় স্থান অধিকার করেন খানসামা ডিগ্রি কলেজ এবং নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

খানসামায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনার প্রদর্শনী

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ